নিষিদ্ধ দ্রব্য সেবন না করেও নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল!
তার বিরুদ্ধে অভিযোগ এনেছে জ্যামাইকা অ্যান্টি ডোপিং কমিশন। মূলত ডোপিংয়ের জন্য পরীক্ষার মুখোমুখি হতেই হতো রাসেলকে। কিন্তু পর পর তিনবার সেই পরীক্ষা দিতে ব্যর্থ হন ক্যারিবীয় এই ক্রিকেটার। যা অ্যান্টি ডোপিং আইন বিরোধী। ডোপ পাপের মতো সমান পাপ হিসেবেই ধরা হয় একে।
এর ফলে নিয়ম অনুযায়ী দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে থাকা এই ক্রিকেটার।
এ প্রসঙ্গে জ্যামাইকা অ্যান্টি ডোপিং কমিশনের ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান কেন্ট প্যান্ট্রি বলেন, ‘রাসেলের আইন ভঙ্গের বিষয় সম্পর্কে একটি পত্র পেয়েছি। তার এই বিষয়টি নিয়ে একটি প্যানেল গঠিত হয়েছে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে দুই বছরের জন্য নিষিদ্ধ হবে আন্দ্রে রাসেল।’
/এফআইআর/








