অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার  

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৪, ১৩:৪৫আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৩:৪৫

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শুরু ১৯ জানুয়ারি। তার আগে প্রস্তুতিতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ যুব দল। ২০২০ সালের চ্যাম্পিয়নরা প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বৃষ্টি আইনে হেরেছে ১১২ রানে।

প্রোটোরিয়ায় কাল ওপেনার পুলিন্দু পেরেরার হাফসেঞ্চুরি ও বাকি ব্যাটারদের উল্লেখযোগ্য ভূমিকায় ৯ উইকেটে শুরুতে ২৩৮ রান তুলে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি নেমে এসেছিল ৪৯ ওভারে। লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি বাংলাদেশের হয়ে বল হাতে সেরা পারফর্মার ছিলেন। ২৬ রানে নেন সর্বোচ্চ দুই উইকেট। একটি করে নিয়েছেন ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রাফিউজ্জামান রাফি।

পরে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য নির্ধারিত হয় ৩৬.২ ওভারে ২৩২। কিন্তু ব্যাট হাতে কিছুই করতে পারেনি লাল-সবুজরা। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১১৯ রানে থেমেছে তাদের ইনিংস। সর্বোচ্চ ২৬ রান আসে জিশান আলমের ব্যাট থেকে। তাছাড়া আর কেউ ২০ রানের কোটাও পূরণ করতে পারেননি।

বল হাতে লঙ্কানদের হয়ে মূল আঘাতটা হেনেছেন মিডিয়াম পেসার ভিশেন হালামবাগে। ২৮ রানে তিন উইকেট নেন তিনি। তাছাড়া ৫ রানে দুটি নেন হাফসেঞ্চুরি করা পুলিন্দু পেরেরাও।

দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ম্যাচটা অনুষ্ঠিত হবে বুধবার।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম