অ্যালেনের রেকর্ড ইনিংসে সিরিজ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১০:২১

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচেই দেখা গেলো নিউজিল্যান্ডের আধিপত্য। তৃতীয় টি-টোয়েন্টিতে ফিন অ্যালেনের ছক্কা বৃষ্টির ম্যাচে পাকিস্তানকে ৪৫ রানে হারিয়ে নিশ্চিত করেছে সিরিজ। তাও আবার দুই ম্যাচ হাতে রেখে।   

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে কিউই ওপেনার ফিন অ্যালেন একাই ঝড় বইয়ে দিয়েছেন। তাতে লন্ডভন্ড হয়েছে পাকিস্তান। শুরুতে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে তুলেছে ২২৪ রানের বিশাল সংগ্রহ। জবাবে পাকিস্তানকে ৭ উইকেটে ১৭৯ রানে থামাতে পেরেছে স্বাগতিক দল।

দুর্দান্ত ফর্মে থাকা অ্যালেন শুরু থেকে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন। তার ৬২ বলের বিস্ফোরক ইনিংসে ছিল ১৬টি চার ও ৫টি চারের মার। এই ওপেনারের করা ১৩৭ রান আবার কোনও নিউজিল্যান্ড ব্যাটারের সংক্ষিপ্তম ফরম্যাটে আবার সর্বোচ্চও। আগের সেরাটি ছিল ব্র্যান্ডন ম্যাককালামের ১২৩। পাশাপাশি আফগানিস্তান ব্যাটার হজরতউল্লাহ জাজাইয়ের সর্বোচ্চ ১৬ ছক্কার রেকর্ডেও ভাগ বসিয়েছেন অ্যালেন।

বোলারদের নাভিশ্বাস তুলে দিতে তিনিই ছিলেন যথেষ্ট। হারিস রউফের এক ওভারে নিয়েছেন ২৭ রান! তাতে ছিল ৩টি ছক্কার পাশাপাশি দুটি চার। ৪ ওভারে পাকিস্তানি পেসার ৬০ রান দিয়েছেন। মোহাম্মদ নওয়াজ দিয়েছেন ৪৪ রান। বোলারদের ব্যর্থতার দিনে শাহীন আফ্রিদিও কম ছিলেন না; ৪৩ রান দিয়েছেন।

৭ রানে ডেভন কনওয়ের বিদায়ের পর অ্যালেন আর টিম সেইফার্ট মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১২৫। সেইফার্টের ব্যাট থেকে আসে মাত্র ৩১। তিনি সিঙ্গেল নিয়ে হার্ড হিটার অ্যালেনকেই বার বার সুযোগ দিচ্ছিলেন। অ্যালেন এতটাই বিধ্বংসী ছিলেন তিনবার মাঠের বাইরে বল পাঠানোয় বল রিপ্লেস নিয়ে খেলতে হয়েছে। ১৮তম ওভারে তাকে ১৩৭ রানে থামান জামান খান।

জবাবে কখনো মনে হয়নি পাকিস্তান ম্যাচে আছে। প্রত্যাশিত রান রেটের কাছেও যেতে পারেনি তারা। দুই্ উইকেট হারিয়ে ৯৫ রান পূরণ করেছে ১১ ওভারে। তার পর হঠাৎ ধস নামে ইনিংসে। ৩৯ রানে হারায় পরের চার উইকেট। বাবর আজম সর্বোচ্চ ৩৭ বলে ৫৮ রান করেছেন। মোহাম্মদ নওয়াজ ১৫ বলে উপহার দেন ২৮ রানের ক্যামিও ইনিংস।

কিউইদের হয়ে ২৯ রানে দুটি উইকেট নেন টিম সাউদি। একটি করে নিয়েছেন ম্যাট হেনরি, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও ইশ সোধি।

/এফআইআর/     
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক