সাত বীরশ্রেষ্ঠর ভাস্কর্যের সামনে বিপিএলের ট্রফি উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৪, ২০:৪৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ২০:৪৪

পরশু দিন থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবার বিপিএল রাঙাতে সম্ভাব্য সব কিছুই করছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। মাসখানেক আগেই রিকশা পেইন্টের আদলে তৈরি করা হয় ২০২৪ বিপিএলের লোগো, যা ক্রিকেটপ্রেমীদের মনে ধরেছিল বেশ। এবার কুড়ি ওভারের ধুমধাড়াক্কা ক্রিকেট মাঠে গড়ানোর আগে আরও একটি চমক দিলো আয়োজকরা। বুধবার সাত বীরশ্রেষ্ঠর ভাস্কর্যের সামনে বিপিএলের ট্রফি উন্মোচন করা হয়, ফটোসেশনে ছিলেন দলের প্রতিনিধিরা।

ঢাকা সেনানিবাসে অবস্থিত সাত বীরশ্রেষ্ঠর ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে বুধবার বিপিএলের ট্রফি উন্মোচন করেন দলগুলোর অধিনায়কেরা। যদিও ট্রফি উন্মোচনে ছিলেন না সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলের প্রতিনিধি হয়ে ছিলেন সহঅধিনায়ক মোহাম্মদ মিঠুন। এছাড়া বরিশালের তামিম ইকবাল, খুলনার এনামুল হক বিজয়, কুমিল্লার লিটন দাস, রংপুরের নুরুল হাসান সোহান, ঢাকার মোসাদ্দেক হোসেন ও চট্টগ্রামের শুভাগত হোম ছিলেন এই আয়োজনে।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের নতুন আসর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম