দ্বিতীয় সুপার ওভারে রোহিতের ব্যাটিং জন্ম দিয়েছে প্রশ্নের

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪, ১২:৫২আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৪:২৫

আফগানিস্তান-ভারতের তৃতীয় টি-টোয়েন্টি নিয়ে চলছে তুমুল আলোচনা। হওয়ারই কথা! রোমাঞ্চকর ম্যাচটা নিষ্পত্তি হয়েছে দুটি সুপার ওভারে। তবে সব ছাপিয়ে সেই আলোচনার কেন্দ্রে এখন ভারতের অধিনায়ক। রোহিত শর্মা রিটায়ার আউট নাকি রিটায়ার হার্ট ছিলেন; সেটি নিয়েই চলছে গবেষণা। কারণ দুটি সুপার ওভারেই ব্যাট করেছেন তিনি।

কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী আগের সুপার ওভারে আউট হওয়া ব্যাটার পরের সুপার ওভারে ব্যাট করতে পারেন না। আপাতদৃষ্টিতে মনে হয়েছে, প্রথম সুপার ওভারে রিটায়ার আউট হয়েছেন রোহিত। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করতে পারার কথা ছিল না ভারতীয় অধিনায়কের। যদিও ম্যাচ অফিশিয়ালরা এখনও সেটি পরিষ্কার করেননি রোহিত আসলে কোন যুক্তিতে ব্যাট করেছেন। রিটায়ার্ড হার্ট হলে রোহিতকে ‘রিটায়ার্ড নটআউট’ হিসেবেই মার্ক করা হতো। তাহলে দ্বিতীয়বার ব্যাট করতে সমস্যা নেই তার।

মূল ইনিংসে ১২১ রানে অপরাজিত থাকা রোহিত প্রথম সুপার ওভারে ১৭ রানের লক্ষ্যে দুটি ছক্কার পর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে একটি সিঙ্গেল নিয়েছিলেন। শেষ বলে তখন প্রয়োজন দুই রান। শেষ বলটি খেলেছেন যশ্বসী জয়সওয়াল। তখন নন স্ট্রাইকে রোহিতের বদলে নামেন রিংকু সিং। এক্ষেত্রে রোহিত যদি রিটায়ার্ড আউট হয়ে থাকেন তাহলে এটি ছিল ভারতের কৌশলগত পছন্দ। যেখানে নন স্ট্রাইকে দ্রুত গতির একজন রানারকে নামানোর জন্য এমনটা করা হয়েছিল। জয়সওয়াল শেষ পর্যন্ত একটি রানই নিতে পারেন শেষ বলে। তাতে প্রথম সুপার ওভার টাই হওয়াতে ম্যাচ গড়ায় দ্বিতয় সুপার ওভারে। এবার অবশ্য প্রথমে ব্যাট করে ভারত। ওপেনিংয়ে নামেন রিংকু সিং ও রোহিত শর্মা। প্রথম দুই বলে রোহিত একটি ছক্কার পর মারেন চার। তার পর নির্ধারিত ২ উইকেট হারিয়ে ১১ রান তুলতে পারে তারা। জবাবে আফগানিস্তান থেমে যায় এক রানেই।   

ম্যাচের পর ব্রডকাস্টারদের কাছে সাক্ষাতের সময় ভারতের কোচ রাহুল দ্রাবিড় জানান, রোহিত আসলে প্রথম সুপার ওভারে রিটায়ার্ড আউট হয়েছিলেন। যার সঙ্গে ২০২২ সালে আইপিলে রবিচন্দ্রন অশ্বিনের কৌশলগত রিটায়ার্ড আউটের তুলনা করেন তিনি। যা এই টুর্নামেন্টের প্রথম কৌশলগত আউটের নজির। দ্রাবিড় বলেছেন, ‘আসলে এভাবে আউট হওয়াটা বলা যায় অশ্বিন পর্যায়ের চিন্তা ভাবনা।’

আফগানিস্তান কোচ অবশ্য বলেছেন, নিয়মটা সম্পর্কে কোনও ধারণাই নেই তার, ‘আমার কোন ধারণা নেই এই বিষয়ে। আগে কখনও কি এরকম দুটি সুপার ওভার হয়েছে? বলা যায় এটা পুরোপুরি নতুন... আমরা আসলে এমন নতুন সব নিয়মের পরীক্ষা নিরীক্ষা করছি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম