বিপিএলের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন শরিফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৪, ১৬:৩৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৬:৩৮

বিপিএলের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক দেখলো ক্রিকেটপ্রেমীরা। শুক্রবার (১৯ জানুয়ারি) কুমিল্লার তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম হ্যাটট্রিক করেছেন। বিপিএলের দশ আসরে এটি সপ্তম হ্যাটট্রিক। 

শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দুর্দান্ত ঢাকা মুখোমুখি হয়। ইনিংসের শেষ তিন বলে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে হ্যাটট্রিকের কীর্তি গড়েন শরিফুল। ৪ ওভার বল করে ২৭ রান খরচায় দারুণ বোলিং করেন এই পেসার। শেষ ওভারে তার এমন আগুনে বোলিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে কুমিল্লার ইনিংস। শরিফুলের বিপিএলের ইতিহাসে সপ্তম হ্যাটট্রিক বোলার।

বিপিএলে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন আল আমিন হোসেন। ২০১৫ বিপিএলে বরিশাল বুলসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি। বাংলাদেশিদের হয়ে তার পরের হ্যাটট্রিকটি করেছিলেন আলিস ইসলাম। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা এই স্পিনার ২০১৯ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন।

বিপিএলের ৬ হ্যাটট্রিক

মোহাম্মদ সামি, ২০০৫ (দুরন্ত রাজশাহী)

আল আমিন হোসেন, ২০১৫ (বরিশাল বুলস)

আলিস আল ইসলাম, ২০১৯ (ঢাকা ডায়নামাইটস)

ওয়াব রিয়াজ, ২০১৯ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

আন্দ্রে রাসেল, ২০১৯ (ঢাকা ডায়নামাইটস)

মৃত্যুঞ্জয় চৌধুরী, ২০২২ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)

শরিফুল ইসলাম, ২০২৪ (দুর্দান্ত ঢাকা)

/আরআই/এমএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম