যুব বিশ্বকাপে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪, ১৪:১২আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৪:৩৯

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু হয়েছে আজ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টস জিতে ভারতকে তারা ব্যাটিংয়েও পাঠিয়েছে। ম্যাচটা সরাসরি দেখাচ্ছে স্টার স্পোর্টস-১। 

ব্লুমফন্টেইনে মাহফুজুর রহমান রাব্বির দল সর্বশেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে। প্রতিপক্ষ ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও জয় ছিল জুনিয়র টাইগারদের। গত বছরের ডিসেম্বরে সেটা ছিল এশিয়া কাপে। ফাইনালে ভারতকে হারিয়েই প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ঘরে তুলে যুবারা। 

২০২০ সালের যুব বিশ্বকাপের ফাইনালেও এই ভারত ছিল বাংলাদেশের প্রতিপক্ষ। দক্ষিণ আফ্রিকায় হওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে আকবর আলীর দল প্রথমবার বাংলাদেশকে যে কোনও পর্যায়ে বৈশ্বিক ইভেন্টের শিরোপা এনে দিয়েছিল। ২০২২ সালের আসরটা অবশ্য ভুলে যেতে চাইবে লাল-সবুজরা। সেবার শিরোপা ধরে রাখার মিশনে তারা হয়েছিল অষ্টম! আর ভারত ঘরে তুলে তাদের পঞ্চম শিরোপা। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক