নতুন সংসারের জন্য শোয়েবকে শুভকামনা সানিয়ার

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, ১২:১০আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১২:৪৯

গতকাল তৃতীয় বিয়ের খবর প্রকাশ করেছেন শোয়েব মালিক। কিন্তু পাকিস্তানি অলরাউন্ডারের সঙ্গে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা সেটাই ছিল আলোচনায়। রবিবার অবশ্য সানিয়ার পরিবারের পক্ষ থেকে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছেন, দুজনের ডিভোর্স হয়েছে কয়েক মাস আগেই। তবে শোয়েবকে নতুন সংসার জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন সানিয়া।   

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ইমরান মির্জা লিখেছেন, ‘সানিয়া সব সময় পারিবারিক জীবন লোকচক্ষুর অন্তরালেই রেখেছে। কিন্তু আজ প্রয়োজন হয়ে পড়েছে বিষয়টা সম্মুখে আনার। শোয়েব আর সানিয়ার ছাড়াছাড়ি হয়ে গেছে কয়েক মাস হয়েছে। সে শোয়েবকে নতুন সংসার জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।’

সানিয়ার জীবনের স্পর্শকাতর এই সময় সবার প্রতি গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন তার বাবা, ‘জীবনের স্পর্শ কাতর এই সময় সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করবো তারা যেন সানিয়ার গোপনীয়তার কথা ভেবে সব ধরনের জল্পনা-কল্পনা থেকে দূরে থাকে।’

অনেক দিন ধরেই শোয়েব-সানিয়ার ছাড়াছাড়ির খবর শোনা যাচ্ছিল। ২০২২ সালে এ সংক্রান্ত খবরের পর থেকে এ বিষয়ে নানা গুঞ্জন চলমান থেকেছে। কিন্তু দুই পক্ষই এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। কেউ এ বিষয়ে জনসম্মুখে কথা বলেননি।

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে শোয়েব বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১০ সালে। আট বছর পর ২০১৮ সালে তাদের ঘর আলো করে আসে একমাত্র ছেলে ইজহান মির্জা মালিক। তার পর দুজনের সম্পর্ক ঘিরে নানামুখী নেতিবাচক খবর প্রচার পেলেও শোয়েব কখনোই সেসবের সত্যতা স্বীকার করেননি। এসবের মাঝেই শোয়েব মালিক তৃতীয় বিয়ের খবর প্রকাশ করেন। তারকা এই ক্রিকেটার বিয়ে করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে।

 

/এফআইআর/       
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম