অজিদের ওয়ানডে দলে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙা ফ্রেজার

স্পোর্টস ডেসক্
২২ জানুয়ারি ২০২৪, ১৩:০২আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৩:০৩

আলোচিত তরুণ বিধ্বংসী ব্যাটার হিসেবে এরই মধ্যে নাম করেছেন অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার ম্যাকগার্ক। খুব বেশি দিন আগের কথা নয়। গত অক্টোবরে স্বীকৃত ওয়ানডে ক্রিকেট তথা লিস্ট ‘এ’ তে এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন তিনি।

২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাকগার্ক সেই রেকর্ড ভেঙেছেন ২৯ বলে সেঞ্চুরি ছুঁয়ে! ২১ বছর বয়সী এবার অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাক পেয়েছেন প্রথমবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে তার সুযোগ হয়েছে। সুযোগটা হয়েছে আরেক বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলকে বিশ্রাম দেওয়ায়।

মূলত আসন্ন সিরিজের দলটা আগেই ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে পরিবর্তন এনেছে দুটি।

ম্যাকগার্কের মতো প্রথমবার সুযোগ হয়েছে আরেক পেসার জাভিয়ের বারলেটেরও। ঝাই রিচার্ডসন ঊরুর চোটে ছিটকে যাওয়াতে এই পরিবর্তন। ২৫ বছর বয়সী বারলেট এই মৌসুমের বিগ ব্যাশে শীর্ষ উইকেট শিকারি।

তিন ম্যাচের সিরিজে অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলটার নেতৃত্বে থাকবেন স্মিথ। ওয়ানডে সিরিজ শুরু ২ ফেব্রুয়ারি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াড:

স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ল্যান্স মরিস, জাভিয়ের বারলেট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম