ঢাকাকে হারিয়ে চট্টগ্রামের তিনে দুই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৪, ১৭:৪৪আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২০:১৩

বিপিএলে দারুণ সময় কাটছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। উদ্বোধনী ম্যাচে বর্তমান রানর্সআপ সিলেট স্টাইকার্সকে হারিয়ে শুরু। দ্বিতীয়টিতে খুলনা টাইগার্সের কাছে হারলেও নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারায় ফিরেছে চট্টগ্রাম। সোমবার ঢাকাকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নিয়েছে শুভাগত হোমরা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেরে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। দারুণ বোলিংয়ে ১৩৬ রানেই শেষ করে ঢাকার ইনিংস। জবাবে খেলতে নেমে ২৮ রানে দুই উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি দলটির। তানজিদ হাসান তামিমের ৪৯ রানের পর শাহাদাত হোসেনের ২২ এবং নাজিবুল্লাহ জাদরানের ১৯ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসের ওপর ভর করে ১০ বল আগেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম।

ঢাকার বোলারদের মধ্যে শরিফুল ইসলাম দুটি এবং তাসকিন ও ওসমান কাদির একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পায় ঢাকা। চট্টগ্রামের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়িয়ে ঢাকা ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে। তবে ইনিংসের শুরুতে কনকাশন সাব নিয়ে কিছুটা উত্তেজনা হয়। ইনিংসের শুরুতেই মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাঠ ছাড়েন ঢাকার শ্রীলঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা। তার বদলে স্বাভাবিকভাবে ১৫ জনের স্কোয়াড থেকে কনকাশন সাব নেওয়ার সুযোগ ছিল ঢাকার। কিন্তু স্কোয়াডের বাইরে থেকে আরেক লঙ্কান ব্যাটার লাসিথ করসপোলকে বদলি হিসেবে নামানো হয়।

জানা গেছে, করসপোলকে গুনাথিলাকার বদলি নেওয়ায় ম্যাচ রেফারি রকিবুল হাসানের কাছে আপত্তি জানিয়েছিল চট্টগ্রাম। তবে রকিবুল তাদের জানিয়েছেন, তারা নিয়মের মধ্যেই সব অনুমোদন দিয়েছেন।
 
ঢাকার স্কোরকে একশো রানের উপরে নেওয়ার পেছনে অবদান কনকাশন সাব হিসেব নামা করসপোলেরই। দলের সর্বোচ্চ ৪৬ রান আসে তার ব্যাট থেকে। ৩১ বলে ৩ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই লঙ্কান ব্যাটার। এছাড়া ইরফান শুক্কুর ২৭ ও অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে ১১ রানের ইনিংস। দলের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। 

চট্টগ্রামের বোলারদের মধ্যে আল আমিন হোসেন ও বিলাল খান দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া শুভাগত, নিহাদুজ্জামান ও কার্টিস ক্যাম্ফার একটি করে উইকেট নেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম