ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৪, ১৫:২২আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৫:২২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। ফলে নতুন অধিনায়ক হিসেবে মিচেল মার্শকে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আসন্ন সিরিজটিতে খেলা হবে তিনটি টি-টোয়েন্টি। শুরু হবে ৯ ফেব্রুয়ারি। যা আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চও।

সিরিজে কামিন্সের মতো বিশ্রাম পেয়েছেন পেসার মিচেল স্টার্ক। সামনে নিউজিল্যান্ড সফর থাকায় সেই সিরিজকে প্রাধান্য দিচ্ছেন তারা।

মদ্যপ অবস্থায় সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়ে বিতর্কের জন্ম দেওয়া গ্লেন ম্যাক্সওয়েল এই সিরিজ দিয়ে ফিরছেন। ওয়ানডে সিরিজে বিশ্রাম পেয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম