টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টির বর্ষসেরা সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৪, ১৫:৪৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৫:৫৬

বছর জুড়ে যেভাবে আলো ছড়িয়েছেন তাতে এমন স্বীকৃতি তার প্রাপ্যই। টানা দ্বিতীয় বছরের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ভারতের সূর্যকুমার যাদব।

ঝড়ো আর বৈচিত্রময় সব শটে বছর জুড়ে আলোচনায় ছিলেন সূর্য। ১৫০ স্ট্রাইক রেটে যার গড় ছিল ৫০ এর কাছাকাছি। পুরো বছর এই ফরম্যাটে ভারতের মিডল অর্ডারের স্তম্ভ ছিলেন তিনি। ১৭ ইনিংসে সূর্যর স্কোর ছিল ৭৩৩ রান।

এই রেকর্ড জিততে তিনি পেছনে ফেলেছেন সিকান্দার রাজা, আল্পেশ রামজানি ও মার্ক চ্যাপম্যানকে।  

অথচ বছরের প্রথম ইনিংসে মাত্র ৭ রান করেছিলেন সূর্য। ফর্মের তুঙ্গে উঠেছেন তার পর। পরবর্তী দুই ম্যাচে ৩৬ বলে ৫১ ও ৫১ বলে ১১২* রানের বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছেন। তার পর ধারাবাহিকভাবে ২০ আর ৪০ রানের ইনিংসও খেলে গেছেন।

সংক্ষিপ্ত ফরম্যাটে অধিনায়কত্ব পেয়ে নিজেকে আরও বিকশিত করেছেন বছরের শেষ দিকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২ বলে ৮০ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৬ বলে ৫৬ রানের ইনিংস খেলে অবদান রেখেছেন। তার পর তো জোহানেসবার্গে বছর শেষ করেছেন ৫৬ বলে ১০০ রানের ইনিংস খেলে।

বছরের সবচেয়ে স্মরণীয় ইনিংসটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। জানুয়ারিতে ৫১ বলে ১১২ রানের ইনিংস খেলেছেন ৯ ছক্কা আর ৭টি চারে। তিন অঙ্কের ম্যাজিক ফিগারেই পৌঁছান মাত্র ৪৫ বলে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম