‘মাদক’ ব্যবহারে নিষিদ্ধ জিম্বাবুয়ের দুই অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৪, ১৫:৫২আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৫:৫৭

‘বিনোদনমূলক মাদক’ ব্যবহার করে সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন জিম্বাবুয়ের দুই অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুতা। তাদের চারমাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা হিসেবে বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে ৫০ শতাংশ!

গত সপ্তাহে ঘরোয়াভাবে হওয়া ডোপিং টেস্টে পজিটিভ হওয়ায় আরেক ব্যাটার কেভিন কাসুজাকেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে। তাকে সব ধরনের ক্রিকেটে অনতিবিলম্বে নিষিদ্ধ করা হয়েছে।

মাধেভেরে ও মাভুতা মূলত গত মাসে ঘরোয়াভাবে হওয়া ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন। বিষয়টা প্রতিযোগিতা বহির্ভুত করা হয়েছিল। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ ঘোষিত হন তারা। তবে বুধবার এক শুনানির পর নিষেধাজ্ঞার শাস্তিটির ব্যাপ্তি জানিয়ে দেওয়া হয়েছে। বোর্ডের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সেখানে তারা কোড অব কন্ডাক্ট ভঙ্গের বিষয়টি স্বীকার করেছেন।

এই সময়ে তাদের পুনর্বাসন নজরে রাখবে জিম্বাবুয়ের মেডিক্যাল বিভাগ। পাশাপাশি তাদের হাইপারফরম্যান্স প্রোগ্রামে অনুশীলনের নির্দেশ দেওয়া হয়েছে।  ডিসেম্বরের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে হওয়া হোম সিরিজে দলের সঙ্গে ছিলেন তারা। মাধেভেরে তিনটি টি-টোয়েন্টি খেলেছিলেন। মাভুতা অবশ্য শেষ টি-টোয়েন্টির পাশাপাশি খেলেছেন তিন ওয়ানডে।

/এফআআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম