শুরুতে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ২০:০৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২০:০৩

অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২৪ রানে ৪ উইকেট, কেমার রোচ তখন হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে। আলজারি জোসেফ আগুন বোলিংয়ে নেন চার উইকেট।

অ্যাডাম গিলক্রিস্টের রূপ ধরে ৩৮ বলে হাফ সেঞ্চুরি করলেন অ্যালেক্স ক্যারি। প্যাট কামিন্স পাঁচ বছরেরও বেশি সময় পর প্রথমবার ৫০ পার করলেন। উসমান খাজা ছিলেন তার মতো। 

ওয়েস্ট ইন্ডিজ ৬৪ রানে ৫ উইকেট হারানোর পর প্রথম ইনিংসে করেছিল ৩১১ রান। অস্ট্রেলিয়া ৫ উইকেট হারায় ৫৪ রান করে, তারাই রাতের আলোর নীচে নতুন গোলাপি বলে বোলিং করতে ৯ উইকেটে ২৮৯ রানে ইনিংস ঘোষণা করে।

অস্ট্রেলিয়ার দুই সেরা ফিল্ডার ক্যামেরন গ্রিন ও স্টিভ স্মিথ দুটি সহজ ক্যাচ ফেলে দেন। তেজনারায়ণ চন্দরপল শেষ ওভারে উইকেট হারান অজিদের রিভিউয়ে।

এমনই নাটকীয়তায় কাটলো ব্রিসবেন টেস্টের প্রথম দুই দিন। শুক্রবারের খেলা সমাপ্ত করার আগে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হাতে রেখে ৩৫ রানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষবার তারা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নিয়েছিল ২০১২ সালে। ওইবারও অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করেছিল এবং জিতেছিল।

কামিন্সের সাহসী ইনিংষ ঘোষণার পুরস্কার পায় অজিরা। দিনের শেষ বলে জশ হ্যাজেলউডের কাছে উইকেট হারান তিনি কট বিহাইন্ড হয়ে। সফরকারীদের অবস্থা আরও খারাপ হতে পারতো। মিচেল স্টার্কের বলে ক্রেইগ ব্র্যাথওয়েট পঞ্চম ওভারে দ্বিতীয় স্লিপে স্মিথের হাত ফসকে জীবন পান। ১ উইকেটে ১৩ রানে দিন শেষ করে উইন্ডিজ।

৮ উইকেটে ২৬৬ রানে দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৬ রানে অপরাজিত থাকা কেভিন সিনক্লেয়ার অভিষেক টেস্ট রাঙান ৫০ রান করে। তার সঙ্গে আলজারি জোসেফের ৩২ রানে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপি বলের টেস্টে যে কোনও দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান করে ক্যারিবিয়ানরা।

এই সিনক্লেয়ারই তার প্রথম উইকেট পেয়েছেন খাজা ও কামিন্সের দাঁত কামড়ে পড়ে থাকা জুটি ভেঙে। ৮১ রান যোগ করেন দুজনে। ১৩১ বলে ১০ চারে ৭৫ রান করে সিনক্লেয়ারের শিকার হন খাজা।

তারপর নাথান লিয়নকে নিয়ে আরও ৪৭ রান যোগ করেন কামিন্স। লিয়নকে ফিরিয়ে চতু্র্থ উইকেট তুলে নেন জোসেফ। কামিন্স আর হ্যাজেলউডকে ক্রিজে নামতে দেননি। ৭৩ বলে ৮ চার ও ১ ছয়ে ৬৪ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেন অস্ট্রেলিয়া অধিনায়ক।

তার আগে ৫৪ রানে ৫ উইকেট হারানোর পর খাজা ও ক্যারির ৯৬ রানের জুটি অজিদের মান বাঁচায়। ক্যারি ৪৯ বলে ৯ চার ও ১ চয়ে ৬৫ রান করেছিলেন।

রোচ নেন তিন উইকেট। জোসেফ চার উইকেট নিয়ে উইন্ডিজের সেরা বোলার।

 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম