জোসেফের বোলিং বীরত্বে ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক জয় 

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪, ১৩:৫০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৪:১৬

অভিষেক টেস্টেই আলো ছড়িয়েছিলেন স্পিড স্টার শামার জোসেফ। ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় টেস্টে দেখিয়েছেন বল হাতে কতটা অপরিহার্য তিনি। আগের দিন পায়ে চোট পাওয়ার পরেও তার বোলিং বীরত্বে দিবা-রাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন ৮ রানের অবিশ্বাস্য জয়। 

চতুর্থ দিনে রোমাঞ্চকর হয়ে দাঁড়িয়েছিল এই টেস্ট। শেষটাও হয়ে পড়ে শ্বাসরূদ্ধকর। ২১৬ রানের লক্ষ্যে গতকাল ২ উইকেটে অজিরা ৬২ রানে দিন শেষ করেছিল। আজ শামার জোসেফ এক সেশনে ৬ উইকেট নিয়ে ধসিয়ে দেন অজিদের। সার্বিকভাবে ৬৮ রানে নিয়েছেন ৭ উইকেট। তাতে অজি দল দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২০৭ রানে। এই জয়ে ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের স্বাদ পেয়েছে ক্যারিবিয়ানরা। 

শেষ দিকে অবস্থা এমন ছিল যে লড়াইটা ছিল ৯১ রানে অপরাজিত থাকা স্টিভেন স্মিথ ও ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফের। শেষ ব্যাটার হিসেবে হ্যাজলউডকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন স্মিথ। কিন্তু জোসেফ লেজ ছেঁটে দিয়ে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন দলকে। 

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩১১ রান করেছিল। অস্ট্রেলিয়া তার পর প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৮৯ রানে। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়রা ১৯৩ রানে থামলে পুঁজি দাঁড়ায় ২১৫। ক্যারিবীয়রা ঘুরে দাঁড়ানোয় সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।    

অথচ এই দিনে জোসেফ বল করতে পারবেন কিনা তা নিয়েই শঙ্কা ছিল। আগের দিন মিচেল স্টার্কের ভয়ানক ইয়র্কার আঘাত করেছিল তার পায়ে। যার জন্য হতে হয় রিটায়ার্ড হার্ট। হাসপাতালে নিয়ে তার পর স্ক্যানও করাতে হয়েছে। ওই ঘটনার পর নিজেকে সারিয়ে তুলতে বেশি সময় লাগেনি জোসেফের। চতুর্থ দিনে ক্যামেরন গ্রিন (৪১) ও ট্রাভিস হেডের মতো ব্যাটারদের বোল্ড করে ক্যারিবীয়দের আশা বাঁচিয়ে রেখেছেন। ক্যাচ আউটে পরের শিকার বানিয়েছেন মিচেল মার্শকে (১০)। দ্রুত সময়ে অ্যালেক্স ক্যারির (২) স্টাম্প উপড়ে ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছেন। ৩৩ রানে দিনের খেলা শুরু করা স্মিথ একপ্রান্তে প্রতিরোধ গড়লেও অপরপ্রান্তে তার যোগ্য সঙ্গী ছিল না। 

প্রথম ইনিংসে ৫৬ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নেওয়া শামার জোসেফ ছিলেন ম্যাচসেরা। প্লেয়ার অব দ্য সিরিজও তিনি। ৫৭ রানের পাশাপাশি নিয়েছেন মোট ১৩ উইকেট। 

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক