পেশি দেখিয়ে সমালোচনার জবাব ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪, ১৭:৪০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৮:০১

অস্ট্রেলিয়ায় সম্পূর্ণ অনভিজ্ঞ দল নিয়ে খেলতে যাওয়ায় সমালোচনার মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে বাজে ভাবে হারায় স্বাগতিক অস্ট্রেলিয়ার সাবেক পেসার রডনি হগ কটূমন্তব্য করেছিলেন। ক্যারিবীয়দের উদ্দেশ্যে বলেছিলেন, ‘প্যাথেটিক’ ও ‘হোপলেস’।

পুরস্কার বিতরণী মঞ্চে সেই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। সঞ্চালক ইসা গুহর সঙ্গে আলাপকালে নিজের পেশি দেখিয়ে তিনি বলেছেন, ‘বলতেই হচ্ছে দুটি শব্দ আমাদের এই টেস্ট জিততে প্রেরণা জুগিয়েছে। মি. রডনি হগ বলেছিলেন, আমরা প্যাথেটিক ও হোপলেস। আমাদের এই কথাগুলোই প্রেরণা জুগিয়েছে। বিশ্বকে দেখিয়ে দিতে চেয়েছি যে আমরা প্যাথেটিক নই। আমার তাকে প্রশ্ন করতে ইচ্ছা করছে এই পেশি (নিজের বাইসেপস দেখিয়ে) কি তার জন্য যথেষ্ট?’   

ব্র্যাথওয়েট আরও জানান, ম্যাচ জয়ের নায়ক শামার জোসেফ খেলতে পারবেন কিনা সেটা ম্যাচের ঘণ্টা খানেক আগেই জানতে পারেন তারা। যিনি আগের দিন স্টার্কের ইয়র্কারে আঙুলে চোটগ্রস্ত হয়েছিলেন। তার পর তো বাকিটা ইতিহাস। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই পেসার ৭ উইকেট নিয়ে একাই স্বাগতিকদের ধসিয়ে দিয়েছেন, ‘ম্যাচের ঘণ্টা খানেক পূর্বে শামারের ব্যাপারে জানতে পারি। চিকিৎসক জানান শামারকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এখন মোটামুটি ভালো। তার পর সে আমাকে জানায় খেলতে নামার কথা। তখন তার পাশেই থেকেছি। সে একজন সুপারস্টার এবং ভবিষ্যতে ওয়েস্ট ইন্ডিজের জন্য মহান কিছু করবে। শুধুই আত্মবিশ্বাস; এই উদাহরণ থেকে দলের অনেক কিছু শেখার আছে।’

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের