বিমানে অসুস্থ ভারতের ক্রিকেটারকে নিতে হলো হাসপাতালে!

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮

বেসরকারি বিমানে করে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়াল। তীব্র পেট ব্যথা, মুখ-গলায় জ্বালাপোড়ার অভিযোগ করলে জরুরি অবতরণের পর নিতে হয় হাসপাতালে। আপাতত পর্যবেক্ষণে আছেন তিনি।    

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যার দিকে। রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের খেলার জন্য ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সুরাট ভ্রমণ করছিলেন। তিনি আবার কর্ণাটকের অধিনায়ক। শুক্রবার রেলওয়ের বিপক্ষেই তার দলের ম্যাচ। যতটুকু জানা গেছে, বিমানে থাকা অবস্থায় বোতল থেকে তরল জাতীয় কিছু পান করেছিলেন। তার মতে সেটা ছিল পানি। এর পরেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। বিমানে বমিও করেছেন। অবস্থা খারাপ হওয়ায় তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণের পর আগারওয়ালকে নেওয়া হয় আগরতলার একটি হাসপাতালে। কর্ণাটকের দলের বাকি সদস্যরা অবশ্য পরে সফর করেছেন। 

আইএলএস হাসপাতাল; যেখানে আগারওয়াল ভর্তি আছেন, তারা নিশ্চিত করেছেন যে এখন স্থিতিশীল অবস্থায় আছেন তিনি। এই মুহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা জানিয়েছেন, মুখে জ্বালাপোড়ার সমস্যা হচ্ছে তার। ফুলে গেছে ঠোঁটও। আগারওয়াল আপাতত ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে থাকবেন। 

এই ঘটনায় পুলিশি তদন্তের অনুরোধ করেছেন কর্ণাটকের টিম ম্যানেজার। ত্রিপুরায় মামলাও দায়ের করা হয়েছে। ত্রিপুরা পশ্চিমের পুলিশ সুপারিনটেনডেন্ট কে কিরান কুমার জানিয়েছেন, ‘বিমানে বসে থাকা অবস্থায় আগারওয়াল তার সামনে একটি থলে দেখতে পান। পানি মনে করে সেটা পান করার পরই এই ঘটনা ঘটে। এখন তার অবস্থা স্থিতিশীল। তাদের ম্যানেজার অভিযোগ দায়ের করেছে, আমরা সেটা গ্রহণ করেছি। তদন্ত করে দেখবো।’

আগামী কয়েক দিনের মধ্যে বাড়ি যেতে হলে কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে তাকে। সেসবের পরই নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে আসন্ন ম্যাচে কর্ণাটকের হয়ে খেলতে পারছেন না তিনি। 

 

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম