টানা তৃতীয়বার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৪, ১৬:৫৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৭:০০

আবারও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাধারণ সম্পাদক জয় শাহ। এবারসহ তৃতীয়বারের মতো এসিসির সভাপতি হলেন তিনি। 

আজ বুধবার বালিতে বার্ষিক সাধারণ সভায় এসিসি’র সভাপতি হিসেবে জয় শাহর নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। সেই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলে তৃতীয়বারের মতো জয় শাহ সভাপতি পদে নির্বাচিত হন। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের মেয়াদ শেষে ২০২১ সালে প্রথমবার এসিসি’র সভাপতি নির্বাচিত হন জয় শাহ। তার নেতৃত্বে এসিসি টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২২ ও ওয়ানডে ফরম্যাটে ২০২৩ এশিয়া কাপ আয়োজন করে।

সভাপতি পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে তিনি সবচেয়ে কম বয়সী। নতুন করে এসিসির দায়িত্ব পাওয়া জয় শাহ জানিয়েছেন, ‘আমার ওপর আস্থা রাখায় এসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞ। এই অঞ্চলে খেলার সর্বাত্মক উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যেখানে এখনও উন্নতির প্রয়োজন রয়েছে, সেখানে আমরা মনোযোগ দেবো। পুরো এশিয়াতেই ক্রিকেটের চর্চা অব্যাহত রাখতে কাজ করবে এসিসি।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম