মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ

পাকিস্তানকে হারিয়ে লঙ্কানদের ফাইনালে তুললো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জানুয়ারি ২০২৪, ১৭:১২আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৮:০০

মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হতো পাকিস্তানকে। সেটা হয়নি। উল্টো পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কাকে ফাইনালে তুলেছে লাল-সবুজরা। আগামী ২ ফেব্রুয়ারি ত্রিদেশীয় সিরিজে শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। 

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানের মেয়েদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল স্বাগতিক দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা ৯৬ রান সংগ্রহ করেছিল। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৮ বল আগেই ৪ উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থেকে লাল-সবুজরা ফাইনালে উঠেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে দুইবার করে হারিয়ে চারটি ম্যাচ জিতেছে তারা।
 
আজ টস হেরে ব্যাটিং করতে নেমে ১৫ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় যদিও। সামিয়া আফসার ও আরেশা আনসারি মিলে ৭৪ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন। কিন্তু সামিয়া ৪৮ রানে রান আউট হতেই ফের বিপর্যয়ে পড়ে তারা। এরপর আর মাত্র ৭ রান করতে পারে তারা। ২৬ রান আসে আরেশার ব্যাট থেকে। 

বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খাতুন ১৬ রান খরচায় নেন দুটি উইকেট। ম্যাচসেরাও তিনি। 

৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে সুমাইয়া আক্তার সূবর্ণা সাজঘরে ফেরেন। এরপর ব্যক্তিগত ১৪ রানে ফেরেন আরেক ওপেনার ইভা। রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। তার পরেও জয় পেতে তেমন বেগ পেতে হয়নি। দলীয় ১৭ ওভার শেষে জয় নিশ্চিত হয়েছে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন সুমাইয়া আক্তার। 

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন মুবিন আহমেদ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম