অস্ট্রেলিয়ার বর্ষসেরা মার্শ ও গার্ডেনার

স্পোর্টস ডেস্ক 
৩১ জানুয়ারি ২০২৪, ১৮:৫৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৯:০০

বছর জুড়ে আলো ছড়িয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। যার স্বীকৃতিও পেলেন বুধবার। ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার তথা অ্যালান বোর্ডার মেডেল জিতেছেন অজি অলরাউন্ডার। তাতে এক দশকেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন কোনও অলরাউন্ডার। ২০১১ সালে সবশেষ এটি জিতেছিলেন শেন ওয়াটসন।

বছরের মাঝামাঝি অ্যাশেজ দিয়ে তার টেস্ট প্রত্যাবর্তনটা ছিল স্মরণীয়। ওয়ানডে বিশ্বকাপে অজিদের শিরোপা জয়ের পেছনেও ছিল তার অন্যতম অবদান। ৪৯ গড়ে ৪৪১ রান করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে উপহার দিয়েছেন ১৭৭ রানের অবিশ্বাস্য একটি ইনিংস।   

বর্ষসেরার লড়াইয়ে মার্শের পুরস্কার জেতাটা অনেকের কাছে অবিশ্বাস্য হয়ে এলেও ভোটাভুটিতে তার ধারে ছিল না কেউ। ২২৩ পয়েন্ট পেয়েছেন। ১৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিলেন প্যাট কামিন্স।

ভোটিংয়ের সময় নির্ধারিত ছিল গত বছরের ২২ জানুয়ারি থেকে চলতি বছরের ৯ জানুয়ারি পর্যন্ত এই সময় মার্শ ৬ টেস্টে ৫৯৪ রান করেছেন। গড় ছিল ৬৬ ওয়ানডেতে করেছেন ৮৫৮। যেখানে গড় ৪৭.৬৬ এবং স্ট্রাইক রেট ছিল ১১৩.৯৪। ওয়ানডের দুর্দান্ত ফর্মের জন্য ওয়ানডের বর্ষসেরাও হয়েছেন তিনি। 

এদিকে, টেস্টের বর্ষসেরা পুরস্কার শেন ওয়ার্ন মেন্স টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন অফ স্পিনার নাথান লায়ন। মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার তথা বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেছেন অ্যাশলে গার্ডেনার।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম