ব্যাটিং করতে না পারলে সাকিব ক্রিকেটই খেলবে না: সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৫

চোখের সমস্যার কারণে ব্যাটিং ঠিকমতো করতে পারছেন না সাকিব আল হাসান। ব্যাটিং করলেও রান পাচ্ছেন না। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) রংপুর রাইডার্সের হয়ে পাঁচ ম্যাচের চার ম্যাচ খেলেছেন। তাতে দুই ম্যাচে তিনে এবং আটে নেমেছিলেন তিনি। যদিও দুই ম্যাচে ২ রানের বেশি করতে পারেননি। ব্যর্থ হওয়ায় নিজেকে ফিরে পেতে এখন কঠিন পরিশ্রম করছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও অনুশীলনে সহায়তা করছেন তাকে।

শুক্রবার চট্টগ্রামকে হারিয়ে দারুণ জয় তুলে নেয় কুমিল্লা। জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাকিবের ব্যাটিং নিয়ে সালাউদ্দিন কি কাজ করছেন? এমন প্রশ্নে তার জবাব ছিল,‘যদি সে (ব্যাট হাতে) ফিরতে না পারে তাহলে ক্রিকেটই খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনও মাঠে আছে বলে আমি মনে করি।’

যদিও সাকিব সম্পর্কে তেমন কিছুই জানালেন না কুমিল্লার এই কোচ, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। সবসময় আমাদের সমস্যা কী, সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না।’

এর আগে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, সাকিব ব্যাট হাতে ফেরার জন্য সবধরণের চেষ্টা করে যাচ্ছেন। বিপিএলের শেষ দিকে তাকে পুরোদমে ব্যাটিংয়ে দেখা যাবে বলেও জানান সোহান। শুক্রবার ফজলে মাহমুদ রাব্বিও গণমাধ্যমকে জানিয়েছেন, আজকের (শনিবার) ম্যাচে সাকিবের ব্যাটিং করার সম্ভাবনা আছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম