গিলের সেঞ্চুরিতে ভারতের বিশাল লিড, মিরাকলের আশায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৬

ভারতে কোনও দল টেস্টে ৩৯৯ রানের লক্ষ্যে নেমে জিততে পারেনি। কিন্তু ইংল্যান্ডের বিশ্বাসের জ্বালানি হিসেবে কাজ করছে ২০২২ সালে এজবাস্টনের স্মৃতি। ওই ম্যাচে ভারতের বিপক্ষে ৩৭৮ রানের টার্গেট পূরণ করে জিতেছিল তারা। শুবমান গিলের সেঞ্চুরিতে বিশাখাপত্তম টেস্টের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতে। তারপরও মিরাকলের আশায় আছে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থাকা ইংল্যান্ড। এখনও ৩৩২ রান করতে হবে তাদের, হাতে আছে ৯ উইকেট।

ইংল্যান্ডের টপ অর্ডার এরই মধ্যে এক উইকেটের বিনিময়ে ৬৭ রান করে ফেলেছে। তৃতীয় দিন ১৪ ওভার খেলে তারা হারিয়েছে বেন ডাকেটকে। জ্যাক ক্রলির সঙ্গে যিনি ৫০ রানের জুটি গড়েছেন। ২৭ বলে ২৮ রান করে রবিচন্দ্রন অশ্বিনের শিকার ডাকেট। নাইটওয়াচম্যান হিসেবে ক্রলিকে শেষ বিকালে সঙ্গ দেন রেহান আহমেদ। ২৯ রানে ক্রলি এবং ৯ রানে রেহান অপরাজিত আছেন।

এর আগে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৮ রানে রবিবারের খেলা শুরু করে ভারত। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা দলের আর দুটি রান যোগ হতে ফিরে যান। দুজনকেই ফেরান জেমস অ্যান্ডারসন।

তারপর শ্রেয়াস আইয়ার ও গিল হাল ধরেন, তারা যোগ করেন ৮১ রান। পঞ্চম উইকেটে ৮৯ রানের সর্বোচ্চ জুটিতেও অবদান গিলের, সঙ্গ দেন অক্ষর প্যাটেল। 

১৪৭ বলে ১০৪ রান করে অভিষিক্ত স্পিনার শোয়েব বশিরের শিকার হন গিল। অক্ষর করেন ৪৫ রান। শেষ দিকে অশ্বিনের ২৯ রানে চড়ে আড়াইশ পার করে ভারত। তাতে তারা ৩৯৮ রানের লিড পায়।

টম হার্টলি সর্বোচ্চ চার উইকেট নেন। তিনটি উইকেট পান রেহান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম