ইব্রাহিমের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে আফগানিস্তানের পাল্টা জবাব

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৪

শ্রীলঙ্কায় কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ালো আফগানিস্তান। প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়েছিল তারা। অথচ দ্বিতীয় ইনিংসে মাত্র এক উইকেট হারিয়ে সেই রান পেছনে ফেলেছে আফগানরা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৪৩৯ রানের জবাবে তারা দ্বিতীয় ইনিংসে ব্যবধান কমিয়ে এনেছে ৪২ রানে। আফগানিস্তানের পাল্টা জবাবে নেতৃত্ব দিয়েছেন ইব্রাহিম জাদরান।

৬ উইকেটে ৪১০ রানে রবিবারের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিন প্রথম ঘণ্টাতেই তারা বাকি চার উইকেট হারায়। ১২ রানের ব্যবধানে লঙ্কানদের বাকি ব্যাটারদের মাঠছাড়া করে আফগানিস্তান, তাদের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন নাভিদ জাদরান। ২৪১ রানের লিড পায় শ্রীলঙ্কা।

আফগানরা বড় ব্যবধানে পিছিয়ে থাকলেও দিনের বাকিটা সময় নিজের করে নেন ইব্রাহিম। তার সঙ্গে নুর আলী জাদরান ওপেনিংয়ে আফগানদের হয়ে সর্বোচ্চ ১০৬ রানের জুটি গড়েন।

৪৭ রানে নুরকে ফিরিয়ে হাফ সেঞ্চুরি বঞ্চিত করেন আসিথা ফার্নান্ডো। তারপর অভিজ্ঞ ব্যাটার রহমত শাহকে নিয়ে ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন পার করেন ইব্রাহিম।

৪৬ রানে অপরাজিত আছেন রহমত। দিনের শেষ ওভারে সিঙ্গেল নিয়ে প্রথম টেস্ট শতকের দেখা পান ইব্রাহিম। ১০১ রানে অপরাজিত ছিলেন তিনি।

২২ বছর বয়সী ওপেনিং ব্যাটার দুইবার জীবন পান। ৩৯ রানে প্রভাত জয়াসুরিয়া তার ফিরতি ক্যাচ ধরতে পারেননি। আরেকবার ৬৩ রানে বেঁচে যান ইব্রাহিম, নিশান মাদুশকা শর্ট মিড অফে তার ক্যাচ ছেড়ে দেন।

লঙ্কানদের এই দুটি ভুলকে পুঁজি করে ইব্রাহিম তৃতীয় দিনে মুগ্ধতা ছড়ালেন। ১ উইকেটে ১৯৯ রান আফগানিস্তানের।/

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের