ফর্মের প্রশ্নে রিজওয়ান বললেন, ‘আমরা মানুষ, মেশিন নই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৩

দল জিতলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাটিং অর্ডার ভোগাচ্ছে। বিশেষ করে দলটির টপ অর্ডার জ্বলে উঠতে পারছেন না। দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও লিটন দাসের ফর্মহীনতা সবচেয়ে বেশি ভাবাচ্ছে কুমিল্লাকে। এই দুই ওপেনার এখন পর্যন্ত কোনও হাফ সেঞ্চুরির দেখা পাননি। সোমবার কুমিল্লার অনুশীলনের পর গণমাধ্যমের মুখোমুখি হন পাকিস্তানের ব্যাটার রিজওয়ান। সেখানেই নিজের ও লিটনের ফর্মের প্রশ্নে তিনি জানালেন, ‘আমরা মানুষ, মেশিন নই।’

কুমিল্লার স্থানীয় ক্রিকেটার লিটন ৫ ম্যাচে রান করেছেন ৩৭। ৭৫.৫১ স্ট্রাইকরেটে তার গড় ৭.৪০। অভিজ্ঞ এই ব্যাটার প্রতি ম্যাচেই যেভাবে আউট হচ্ছেন সেটি দৃষ্টিকটু। লিটন ছাড়াও রিজওয়ানেরও একই অবস্থা। কুমিল্লার হয়ে ৫ ম্যাচের চারটিতে খেলেছেন পাকিস্তানের এই ব্যাটার। এখন পর্যন্ত ৪ ম্যাচে তার রান ৬৪। ৮৫.৩৩ স্ট্রাইকরেটে গড়ে যা ২১.৩৩। নিজের এমন মলিন পারফরম্যান্সের প্রসঙ্গে জানতে চাইলে রিজওয়ানের সোজাসাপ্টা উত্তর, ‘আমি একজন মানুষ! কোনও মেশিন নই। দলের জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি। তবে আমি দলের ফলাফলে খুশি। আমি ও দলের সবাই এটাই চাই। এটা ভালো। আমার পারফরম্যান্সের কথা বললে, আমি যেমন চাই, তেমন হয়নি। আমার কাছে মানুষের প্রত্যাশাও এমন নয়। তবে আমি মেশিন নই। কঠোর পরিশ্রম করছি, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।’

পরবর্তীতে লিটনের প্রসঙ্গে জানতে চাইলে একই সুরে উত্তর দিয়েছেন রিজওয়ান, 'আমার পারফরম্যান্সের ব্যাপারেও একজন জিজ্ঞেস করলো। এটি কুমিল্লার জন্য একটি প্রশ্ন যে, আমরা দুজন পারফর্ম করছি না। তবে যেটা বললাম, আমরা মেশিন নই, আমরা মানুষ। লিটনকে আমি দেখেছি, অনেক পরিশ্রম করছে। তবু আপনার সেই মোমেন্টামটা পেতে হবে। ক্রিকেটার হিসেবে আমি লিটন দাসকে একজন সাউন্ড প্লেয়ার হিসেবে দেখি। আপনি যদি তার আউটগুলো দেখেন, কিছু কিছু জায়গায় দুর্ভাগা ছিল। তবে আমি যা দেখছি, সে সবসময় পরিশ্রম করছে। আশা করি, সে পরের ম্যাচে পারফর্ম করবে।'

৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। নিজেরা পারফরম্যান্স করতে না পারলেও দলীয় পারফরম্যান্সে সন্তুষ্ট রিজওয়ান, ‘আমরা পয়েন্ট টেবিলে ভালো জায়গায় আছি। চার ম্যাচ খেলেছি। আমরা যে ম্যাচগুলো হেরেছি, সেগুলো বড় ব্যবধানে হারিনি। ছোট ছোট ভুল করেছি। প্রথম ম্যাচ আর সর্বশেষ ম্যাচ দেখুন, যে সব ভুল করেছি আশা করি, সেগুলো থেকে কুমিল্লার ছেলেরা ঘুরে দাঁড়াবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি