উইলিয়ামসনের দ্বিতীয় সেঞ্চুরিতে কিউইদের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৭

মাউন্ট মঙ্গানুই টেস্টে রানের পাহাড় চড়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ১৬২ রানে অলআউট করে প্রথম ইনিংসে লিড পেয়েছে ৩৪৯ রানের। তার পর সফরকারীদের ফলোঅনে না পাঠিয়ে ব্যাট করছে দ্বিতীয় ইনিংসে। সেখানেও আধিপত্য ধরে রেখেছে কিউইরা। তৃতীয় দিন শেষে কিউইদের স্কোর ৪ উইকেটে ১৭৯ রান। লিড দাঁড়িয়েছে ৫২৮ রানে।  

৪ উইকেটে ৮০ রান নিয়ে ব্যাট করতে নামা প্রোটিয়াদের ইনিংস স্থায়ী হয়নি বেশি। ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনারের আঘাতে ৪৪.৫ ওভারে দ্বিতীয় সেশনের মাঝপথে তারা ১৬২ রানে গুটিয়ে গেছে। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্রও দুই উইকেট নিয়েছেন। সমসংখ্যক উইকেট নিয়েছেন কাইল জেমিসন। প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে একমাত্র প্রতিরোধ গড়তে পারেন কেগান পিটারসেন। টেস্ট স্পেশালিস্ট এই ব্যাটার ১৩২ বল খেলে ৪৫ রানে আউট হয়েছেন। বেশি বল খেলে তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন ক্লাইড ফরটুইন ও ডুয়ানে অলিভিয়ারও। ফরটুইন ৫২ বল খেলে ৯ রান করেছেন। ৫৬ বল খেলে ১৫ রানে অপরাজিত ছিলেন ওলিভিয়ের। 

দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডকে পথ দেখিয়েছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন। চা বিরতির আগে ৩ রানে আউট হন ওপেনার টম ল্যাথাম। তার পর ধাক্কা সামাল দেন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন। কনওয়ে ২৯ রানে আউট হলেও সেঞ্চুরি তুলে দিনটি নিজেদের করে নিতে অবদান রাখেন উইলিয়ামসন। দিনের শেষ ভাগে ১০৯ রান করা এই ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন অধিনায়ক নেইল ব্র্যান্ড। কিন্তু ততক্ষণে কিউইদের লিড পাঁচশো ছাড়িয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে মূল আকর্ষণই ছিল কেন উইলিয়ামসনের ব্যাটিং। আগের ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান রাচিন অবশ্য এদিন ১২ রানে আউট হয়েছেন। ক্রিজে আছেন ড্যারিল মিচেল (১১) ও টম ব্লান্ডেল (৫)।

দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের হয়ে ৫২ রানে দুটি উইকেট নিয়েছেন নেইল ব্র্যান্ড। ৩৮ রানে একটি নিয়েছেন ড্যান পিটারসেন।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের