যুব বিশ্বকাপেও ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২২

২০২৩ সালের জুন থেকে তৃতীয়বার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হলো ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের মতো একই বেদনার গল্প লিখলো ছোটরাও। রবিবার বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৭৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।

অথচ যুব বিশ্বকাপে আগের ছয়বারের দেখায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল ভারত, এর মধ্যে ছিল দুটি ফাইনাল। এবার অজিরা জয়খরা কাটালো। 

আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ২৫৩ রান করে। তারপর দারুণ বোলিংয়ে ৪৩.৫ ওভারে ১৭৪ রানে ভারতকে অলআউট করেছে তারা।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া তৃতীয় ওভারে ওপেনার স্যাম কনস্টাসকে হারায়। আরেক ওপেনার হ্যারি ডিক্সন ও অধিনায়ক হিউজ ওয়েইবগেন ৭৮ রানের জুটিতে প্রতিরোধ গড়েন। দুজনই হাফ সেঞ্চুরি থেকে কয়েক রান দূরে থাকতে আউট হন। ৪২ রান করেন ডিক্সন ও ৪৮ রানে থামেন ওয়েইবগেন।

দ্রুত দুটি উইকেট পড়ে গেলেও রায়ান হিকসকে নিয়ে হারজাস সিং হাল ধরেন। ৬৬ রানের জুটি ভেঙে যায় হিকসের (২০) বিদায়ে। ইনিংস সেরা ৫৫ রান করেন হারজাস।

শেষ দিকে ওলিভার পিক অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে দলীয় স্কোর আড়াইশ পার করেন।

ভারতের হয়ে রাজ লিম্বানি সর্বোচ্চ ৩ উইকেট নেন।

লক্ষ্যে নেমে ভারতের কোনও ব্যাটার শক্ত হাতে হাল ধরতে পারেননি। রান রেট ঠিক থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মাশুল গুনেছে তারা। 

সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার আদর্শ সিং। ৪২ রান আসে মুরুগান অভিষেকের ব্যাটে।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়ে ভারতের ব্যাটিং ধসে বড় ভূমিকা রাখেন মাহলি বিয়ার্ডম্যান ও রাফ ম্যাকমিলান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম