চলে গেলেন ভারতের সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩০

ভারতের সাবেক টেস্ট খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন দত্তজিরাও কৃষ্ণরাও গায়কোয়াড়। জীবনের ইনিংসে রেকর্ড গড়া এই ক্রিকেটার মারা গেছেন মঙ্গলবার। সাবেক এই অধিনায়ক মারা গেছেন ৯৫ বছর ১০৯ দিন বয়সে। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।  

গায়কোয়াড় সাবেক ভারতীয় ওপেনার ও জাতীয় কোচ আয়ুশমান গায়কোয়াড়ের বাবা। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ১২ দিন ধরে বারোদা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন দত্তজিরাও কৃষ্ণরাও গায়কোয়াড়। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।     

গায়কোয়াড় ১৯৫২ থেকে ১৯৬১ সাল পর্যন্ত ভারতের হয়ে ১১টি টেস্ট খেলেছেন।। ইংল্যান্ড সফরে দলকে নেতৃত্বও দেন ১৯৫৯ সালে। ডানহাতি এই ব্যাটারের অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে লিডসে। ১৯৬১ সালে পাকিস্তানের বিপক্ষে চেন্নাইয়ে খেলা টেস্টটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। 

রঞ্জি ট্রফিতে গায়কোয়াড় বারোদাকে প্রতিনিধিত্ব করেছেন ১৯৪৭ সাল থেকে ১৯৬১ সাল পর্যন্ত। ৪৭.৫৬ গড়ে তার রান ছিল ৩ হাজার ১৩৯। ২০১৬ সালে সাবেক ব্যাটার দীপক শোধান ৮৭ বছরে মারা গেলে গায়কোয়াড় ভারতের সবচেয়ে বেশি বয়সী জীবিত ক্রিকেটার হিসেবে আবির্ভুত হন।    

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম