ঢাকা প্রিমিয়ার লিগে থাকছে না বিদেশি ক্রিকেটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৮

ক্লাব ক্রিকেটে সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আগামী ৯ মার্চ থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। এমনিতেই ব্যস্ত সূচির কারণে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে প্রিমিয়ার লিগ। তার মধ্যে এবার থাকছে না বিদেশি ক্রিকেটার। এই অবস্থায় প্রিমিয়ার লিগ কতটা জৌলুস ধরে রাখতে পারবে, সেটিও দেখার।

একটা সময় ঢাকা প্রিমিয়ার লিগ বলতেই ছিল বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি। বিদেশি অনেক ক্রিকেটার ঢাকা লিগে খেলেই তারকাখ্যাতি পেয়েছেন। ঢাকা লিগে আগে ক্লাবগুলো চারজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারতো। সেটা কমতে কমতে একে গিয়ে থেমেছিল। এবারতো সেটি শূন্যের কোটাতে। ডলার সঙ্কটের অজুহাতে ঢাকা লিগ হতে যাচ্ছে বিদেশি ক্রিকেটারবিহীন। 

এ ব্যাপারে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাহউদ্দিন বলেছেন, '২০২৪ সালের লিগে বিদেশি খেলবেন না। ডলার সঙ্কট ও ক্লাবগুলোর ঐক্যমত মিলিয়ে এই সিদ্ধান্ত হয়েছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিপিএল আছে। ঢাকা প্রিমিয়ার লিগে দেশের ক্রিকেটাররা খেলবে। আমাদের ক্রিকেটারদের উন্নতির জন্য এবং সুযোগ করে দিতে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

ঢাকা লিগ শুরু হওয়ার পর ঈদের কারণে এক সপ্তাহ বিরতি থাকবে। আগামী ২৮-২৯ ফেব্রুয়ারি হবে দলবদল। মোট চারটি ভেন্যুতে হবে এবারের লিগটি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ছাড়াও বাকি তিনটি ভেন্যু হচ্ছে- বিকেএসপির দুটি গ্রাউন্ড ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।

বিদেশি ক্রিকেটার বাদ দিলেও সিসিডিএম প্রশংসা পাওয়ার মতো একটি উদ্যোগ নিয়েছে। আসন্ন টুর্নামেন্টে ব্যক্তিগত পুরস্কারের অর্থ বাড়ছে। গত আসরে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ক্রিকেটারদের ১০ হাজার টাকা দেওয়া হতো। এবার সেটি বেড়ে ১৫ হাজার করা হচ্ছে। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার, সেরা ব্যাটার, সেরা বোলারদের দেওয়া হতো দুই লাখ টাকা করে। এবার সেই অঙ্ক দাঁড়াচ্ছে আড়াই লাখ টাকায়।

ঢাকা প্রিমিয়ার লিগের ১২ দল হলো- আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক, লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান, গাজী গ্রুপ ক্রিকেটার্স, শাইনপুকুর, রূপগঞ্জ টাইগার্স, সিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, পারটেক্স ও গাজী টায়ার্স।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম