তৃতীয় টেস্টে দুই পেসার নিয়ে খেলবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১২

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। এই প্রথমবার সিরিজে দুই পেসার নিয়ে মাঠে নামতে যাচ্ছে তারা। শোয়েব বশিরের জায়গায় যুক্ত হয়েছেন ফাস্ট বোলার মার্ক উড। 

এতদিন সিরিজে তিন স্পিনারের পাশাপাশি একজন পেসার নিয়ে খেলছিল সফরকারী ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। উড প্রথম টেস্টে একমাত্র পেসার হিসেবে খেললেও দ্বিতীয় টেস্টে জেমস অ্যান্ডারসনের কাছে জায়গা হারিয়েছিলেন। 

যতটুকু জানা গেছে, বৃহস্পতিবার শুরু হতে যাওয়া টেস্টের উইকেট পেসারদের সহায়তা করবে। ফলে স্পিনার শোয়েব বশিরকে বসে থাকতে হচ্ছে এই টেস্টে। বশিরের স্পিন পার্টনার রেহান আহমেদ অবশ্য জায়গা ধরে রেখেছেন। ভিসা জটিলতায় রাজকোটে বিমানবন্দরে আটকা পড়েছিলেন তিনি। কর্তৃপক্ষ তাকে অস্থায়ী ভিসা দিয়ে সেই সমস্যার সমাধান করেছে।  

ইংল্যান্ডের তিন ফরম্যাটেই রেহান সর্বকনিষ্ঠ ক্রিকেটার। সিরিজে ৩৬.৩৭ গড়ে ৮ উইকেট নিয়েছেন। রাজকোট টেস্টটি আবার বেন স্টোকসের শততম। ইংল্যান্ডের ১৬তম ক্রিকেটার হিসেবে তিনি এই মাইলফলক গড়তে যাচ্ছেন।

ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম