ফিফার নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেলো বাংলাদেশের এক ক্লাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২০

বেতন–ভাতা নিয়ে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে ফিফায় আগেই অভিযোগ করেছিলেন উজবেকিস্তানের ফুটবলার ওতাবেক ভালিজোনভ। অভিযোগের পর বিদেশি খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা পেয়েছিল শেখ জামাল। ১১ ডিসেম্বর এমন চিঠি পাওয়ার পর দিনকয়েক আগে ওতাবেকের পাওনা পরিশোধ করায় সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার পাওয়া এক ই-মেইলের মাধ্যমে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত হতে পেরেছে শেখ জামাল।

বিষয়টি সমাধানের জন্য এর আগে ৪৫ দিন সময় দেওয়া হয়েছিল। নিষ্পত্তি না হলে দেশি খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা শঙ্কা ছিল।। ক্লাবের একটি সূত্র জানিয়েছে, ওতাবেককে গত সোমবারই পাওনা টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার ওতাবেক তার আইনজীবীর মাধ্যমে ফিফাকে অর্থপ্রাপ্তির কথা জানিয়ে দিয়েছেন। ওতাবেকের দাবি ছিল ১৭ হাজার ডলার।

শেখ জামালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আজ প্রথম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওতাবেক যে পরিমাণ অর্থ দাবি করেছিলেন, তার পুরোটাই আমরা গত সোমবার পরিশোধ করে দিয়েছি। এখন আর কোনও সমস্যা নেই। এটা আমাদের জন্য বড় শিক্ষা হয়ে থাকলো।’

ওতাবেক বর্তমানে ব্রাদার্স ইউনিয়নে খেলছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেলো জি এন্টারটেইনমেন্ট
এবারের বিশ্বকাপে নিষিদ্ধ ‘ট্যাকটিক্যাল টাইমআউট’ 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের