অস্ট্রেলিয়াতে না যাওয়ায় রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৫

একেবারে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফর থেকে সরে দাঁড়ান হারিস রউফ। তাকে জোর করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের বোলিং আক্রমণ হয়ে পড়ে দুর্বল, ইনজুরির কারণে ছিলেন না নাসিম শাহও। অস্ট্রেলিয়ায় পাকিস্তান টেস্ট সিরিজ হেরে যায় ৩-০ ব্যবধানে। তবে রউফের এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাখ্যা চেয়েছিল বোর্ড, যা সন্তোষজনক হয়নি। এই পেসারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছে তারা।

এখানেই শেষ নয়, আগামী ৩০ জুন পর্যন্ত কোনও বিদেশি লিগে খেলার অনাপত্তিপত্রও (এনওসি) পাবেন না রউফ। তাকে শুনানিতে ডাকা হয়েছিল। সব স্টেকহোল্ডারদের মতামত বিবেচনার পর এই পেসারকে শাস্তি দেওয়া হয়েছে। গত ১ ডিসেম্বর থেকে রউফের চুক্তি বাতিল করেছে বোর্ড।

এদিকে টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছে পিসিবি। গত বছর নভেম্বরে মিকি আর্থারের উত্তরসূরি হন তিনি। শুধুমাত্র অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের জন্য রাখা হয়েছিল তাকে। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ৪-১ এ বিধ্বস্ত হওয়ার পর অস্ট্রেলিয়ায় টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার কারণে তার সঙ্গে আর চুক্তি বাড়ায়নি বোর্ড। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম