মাথায় বলের আঘাতের পর হাসপাতালে মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৮

বিপিএলে অনুশীলন করতে গিয়ে মাথায় বলের আঘাত পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমান। সেই আঘাতে রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

বিপিএলের চট্টগ্রাম পর্বে আজ কোনও ম্যাচ নেই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত অনুশীলনেই সময় কাটাচ্ছিলেন তারা। অনুশীলনে যখন ঘটনাটি ঘটে তখন ম্যাথু ফোর্ড ব্যাট করছিলেন। বল করছিলেন মোস্তাফিজ। বোলিং শেষ করে নিজের প্রান্তের দিকে যাচ্ছিলেন কাটার মাস্টার। হুট করেই ডাক পড়ে তার। মাথা ঘুরিয়ে কোচের দিকে তাকানোর সময় ফোর্ডের শটে বল এসে আঘাত করে মাথায়। বল লাগার পর মাটিতে লুটিয়ে পড়েন এই পেসার। 

যতটুকু জানা গেছে, আঘাতে তার মাথা ফেটে গেছে। তাৎক্ষণিকভাবে মাঠে বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে। সেখানেই চিকিৎসার পাশাপাশি তার সার্বিক অবস্থার মূল্যায়ন করা হবে। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে