১ কোটি রুপির খেলোয়াড়ের বদলে কলকাতায় চামিরা

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৭

গুস অ্যাটকিনসন, আগে কোনোদিন আইপিএলে না খেললেও গত ডিসেম্বরের নিলামে তাকে এক কোটি রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরামর্শে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন এই ফাস্ট বোলার। তার জায়গায় ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে শ্রীলঙ্কার ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরার সঙ্গে চুক্তি করলো দুইবারের সাবেক চ্যাম্পিয়ন।

নিলামে অবিক্রিত চামিরা এর আাগে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে খেলেছেন। ১৪০ কিলোমিটারের আশপাশে গতি তোলা এই ফাস্ট বোলার সম্প্রতি টি-টোয়েন্টি খেলেছেন আইএল টি-টোয়েন্টিতে। দুবাই ক্যাপিটালসের হয়ে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে চার ওভারে ২০ রান দিয়ে নেন দুই উইকেট।

সব মিলিয়ে আইপিএলে ১২ ম্যাচ খেলেছেন চামিরা। ৮.৭৩ ইকোনমি রেটে নিয়েছেন ৯ উইকেট। চামিরা বাদে কলকাতার সম্মুখসারিতে থাকা একমাত্র বিদেশি পেসার মিচেল স্টার্ক। তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে দলটি।

আগামী ২২ মার্চ থেকে মে মাসের শেষ পর্যন্ত হতে পারে পরের আইপিএল। ভারতের সাধারণ নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ার পর টুর্নামেন্টের সূচি ঠিক করা হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম