মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৯

বিপিএলে অনুশীলন করতে গিয়ে মাথায় বলের আঘাত পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমান। সেই আঘাতে রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। মাথায় পাঁচটি সেলাই পড়লেও শঙ্কামুক্ত তিনি। আগামীকাল মঙ্গলবার হাসপাতাল থেকে হোটেলে ফিরবেন তিনি। কুমিল্লা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

রবিবার অনুশীলনে বল করার সময় ঘটে এই দুর্ঘটনা। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন বোলিং প্রান্তে ছিলেন মোস্তাফিজ। আকস্মিক একটি বল উড়ে এসে এই পেসারের মাথায় আঘাত করে। তাতে মাথা ফেটে যায় তার।

কুমিল্লার টিম ফিজিও জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতি পাঠিয়েছে। সেখানে তারা জানিয়েছে মোস্তাফিজ পুরোপুরি শঙ্কামুক্ত, ‘মোস্তাফিজুর রহমান এখন স্থিতিশীল এবং বিপদমুক্ত। তার ক্ষতস্থানে পাঁচটি সেলাই পড়েছে। আজ থেকে তার ক্ষতস্থান ড্রেসিং শুরু হয়েছে। আশা করা হচ্ছে মঙ্গলবার তাকে হোটেলে নিয়ে যাওয়া সম্ভব হবে।’

আজ সোমবার দিনের প্রথম ম্যাচে সিলেট স্টাইকার্সের মুখোমুখি হয় কুমিল্লা। এদিন সিলেটের বিপক্ষে ১৭৮ রানের টার্গেট তাড়ায় ১২ রানে হেরে যায় হ্যাটট্রিক শিরোপা প্রত্যাশীরা। খেলা শুরুর আগে টসের সময় ধারাভাষ্যকার আতাহার আলী কুমিল্লার অধিনায়ক লিটন দাসের কাছে জানতে চান কেমন আছেন মোস্তাফিজ। জবাবে লিটন বলেছেন, ‘সে ভালো আছে। এখনও হাসপাতালে আছে। আশা করছি রাতে হোটেলে দলের সঙ্গে যুক্ত হবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ