সিপিএলের নতুন দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৩

আগেই জানা গিয়েছিল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ থাকছে না জ্যামাইকা তালাওয়াহস। তাদের জায়গায় নতুন মৌসুমে অ্যান্টিগা ও বারবুডা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। মঙ্গলবার তাদের উন্মোচিত নতুন দলটির নাম হচ্ছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।

ফ্র্যাঞ্চাইজিটির মালিক হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম; যেটা তাদের হোমগ্রাউন্ড হতে যাচ্ছে সেখানেই উদ্বোধনী অনুষ্ঠানে এর উন্মোচন হয়েছে। অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের কোচিং ও ম্যানেজমেন্ট স্টাফের বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।

এর আগেও একটি ফ্র্যাঞ্চাইজি ছিল অ্যান্টিগার। যার নাম ছিল অ্যান্টিগা হকবিলস। প্রথম দুই আসরে অংশ নিলেও মাত্র তিনটি ম্যাচ জিততে পারে তারা। পরে ফ্র্যাঞ্চাইজিটি সেন্ট কিটস অ্যান্ড নেভিস নামে ২০১৫ সালে স্থলাভিষিক্ত হয়।   

অ্যান্টিগার অংশগ্রহণ মানে ২০২৪ সালে জ্যামাইকা সিপিএলে কোনও ম্যাচ আয়োজন করবে না। সিপিএলের এক মুখপাত্র এর আগে বলেছিলেন, জ্যামাইকা ভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজি আনার চেষ্টা করবেন তারা। কিন্তু সেটা হবে ২০২৫ সালে!      

সিপিএলের নতুন মৌসুম চলবে ২৮ আগস্ট থেকে ৬ অক্টোবর পর্যন্ত।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক