অধিনায়ক হয়ে আইপিএলে ফিরবেন পান্ত

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৫

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছিলেন রিশাভ পান্ত। তার কিছুদিন পর ৩০ ডিসেম্বর বাড়ি ফেরার পথে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় পড়েন ভারতীয় উইকেটকিপার। এক বছরেরও বেশি সময় পর আবার মাঠে ফেরার অপেক্ষায় তিনি।

আগামী মাসে আইপিএলে অধিনায়ক হিসেবে দিল্লি ক্যাপিটালসের জার্সি পরতে যাচ্ছেন পান্ত।

দিল্লির যৌথ মালিক পার্থ জিন্দাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, মৌসুমের প্রথমার্ধে উইকেটকিপার হিসেবে দেখা যাবে না পান্তকে।

টিম ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি ও কোচ রিকি পন্টিং আশাবাদী পান্তকে ফিটনেসের ব্যাপারে ছাড়পত্র মিলবে শিগগিরই। আইপিএলে শুরুতে পাওয়া যাবে ২৬ বছর বয়সী ক্রিকেটারকে।

বৃহস্পতিবার জিন্দাল বলেছেন, 'রিশাভ ব্যাটিং করছে, দৌড়াচ্ছে। উইকেটকিপিংও শুরু করেছে। মনে হচ্ছে আইপিএলের জন্য পুরো ফিট পাওয়া যাবে তাকে। আমি আশা করছি সে আইপিএল খেলবে এবং প্রথম ম্যাচ থেকে নেতৃত্ব দেবে। প্রথম সাত খেলায় আমরা তাকে শুধু ব্যাটার হিসেবে খেলবো। দেখবো তার শরীর কেমন সাড়া দেয়। তারপর বাকি সময়ের জন্য সিদ্ধান্ত নিবো।'

আগামী ২৩ মার্চ প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে দিল্লি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক