অস্ট্রেলিয়ার পর বাংলাদেশে টি-টোয়েন্টি খেলবে ভারতের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৪

ঘরের মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিতে যাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পর ভারতের বিপক্ষেও ২০ ওভারের দ্বিপাক্ষিক সিরিজ তারা আয়োজন করতে যাচ্ছে। আগামী মার্চ-এপ্রিলে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ।

বিসিবির তৈরি করা খসড়া সূচি অনুযায়ী, ২৮ মার্চ থেকে ৯ এপ্রিল সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারতের দল বাংলাদেশে পা রাখবে ২৫ মার্চ, সিরিজটি আইসিসির এফটিপির অন্তর্ভুক্ত নয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার পরপর ভারতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী অক্টোবরে দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজনের আগে বেশ শক্ত প্রস্তুতি নিচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল।

নারী ক্রিকেটের নবনিযুক্ত প্রধান হাবিবুল বাশার সুমন গণমাধ্যমটিকে বলেছেন, বিশ্বের শীর্ষ দুটি দলের বিপক্ষে টানা সিরিজ বিশ্বকাপের প্রস্তুতির সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সিরিজ খেলার পর আমরা বিশ্বকাপের আগে কোথায় আছি, সেটা জানার ভালো সুযোগ এটা। আমরা তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে মুখিয়ে আছি। যদি ইতিবাচক ফল পাই, অবশ্যই আমরা আমাদের আত্মবিশ্বাস ভালোভাবে অর্জন করতে পারবো।’

এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি নেওয়ার ক্যাম্প নির্ধারণ করে ফেলেছে মেয়েরা। ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ঢাকা হবে স্পিন ক্যাম্প। ৪ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত খুলনায় চলবে স্কিল ও ফিটনেস ক্যাম্প।

গত বছরের মাঝামাঝি সময়ে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ভারতকে স্বাগত জানায় বাংলাদেশ। ২০ ওভারের প্রথম দুটি ম্যাচ হারলেও ইতিহাস গড়ে শেষটি জিতে যায় নিগারের দল। তারপর ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করেছিল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচ হেরে যায় তারা। শেষ ওয়ানডেতে উত্তাপ ছড়িয়ে ম্যাচটি টাই হয়। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম