বিপিএল ফাইনাল

আহসান মঞ্জিলে তামিম-লিটনকে ছাড়াই ফটোসেশন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২১আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৫

পর্দা নামার অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ১৯ জানুয়ারি বিপিএলের দশম আসরের পর্দা উঠেছিল। কাল শুক্রবার ফাইনালের মধ্য দিয়ে ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই আসরটির পর্দা নামতে যাচ্ছে। এই ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। ফাইনালের আগে আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিপিএলের ট্রফি নিয়ে আহসান মঞ্জিলে ফাইনালিস্ট দুই দলের ফটোসেশন অনুষ্ঠিত হয়েছে।

ফাইনালের ফটো সেশনে অলিখিত নিয়ম হিসেবে উপস্থিত থাকেন দুই দলের দুই অধিনায়করা। কিন্তু এদিন ফটোসেশনে অংশ নিলেন বরিশালের অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও কুমিল্লার জাকের আলী অনিক! অথচ সবার প্রত্যাশা ছিল দুই অধিনায়ক লিটন দাস ও তামিম ইকবাল ট্রফি উন্মোচন করবেন বাংলাদেশের ঐতিহাসিক এই স্থাপনায়।

ট্রফি উন্মোচনের পর বরিশালের মিরাজ জানান, নির্দিষ্ট দিনে ভালো খেলার ওপর নির্ভর করছে সব কিছু, ‘ক্রিকেট এমন এক খেলা, যেদিন যে ভালো করবে সে-ই জিতবে। এর আগেও বরিশাল-কুমিল্লা ফাইনাল হয়েছে, বরিশাল এক রানে হেরেছে। আশা করি এবার আরও একটা ভালো ম্যাচ উপহার দিতে পারবো, সবাই উপভোগ করবে।’

বিপিএলে কুমিল্লার এটি পঞ্চম ফাইনাল, টানা তৃতীয়। এর আগে ফাইনালে উঠে কখনই শিরোপা বঞ্চিত হয়নি তারা। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশাবাদী জাকের আলি অনিক, ‘বরিশাল অনেক ভালো পারফরম্যান্স করেই ফাইনালে এসেছে। সব প্রতিপক্ষকেই আমরা সবসময় সম্মান করি। ফাইনালেও এর ব্যতিক্রম হবে না। সবসময় আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করি। ফাইনালেও এই চেষ্টাই করবো।’

শুক্রবার সন্ধ্যায় ফাইনালে ট্রফির লড়াইয়ে লড়বে কুমিল্লা-বরিশাল। এ নিয়ে পঞ্চমবার ফাইনালে উঠেছে চ্যাম্পিয়ন কুমিল্লা। আগের চারবার ফাইনাল খেলে প্রতিবারই জয় পেয়েছে তারা। অন্যদিকে বরিশাল ফ্যাঞ্চাইজির এটা চতুর্থ ফাইনাল। যদিও তারা একবারও শিরোপা জিততে পারেনি।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম