৬৪ দেশে দেখানো হবে বিপিএল ফাইনাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৫আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৫

শুক্রবার (১ মার্চ) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুর বরিশালের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে বিপিএলের দশম আসরের পর্দা নামবে। শুক্রবারের ম্যাচকে ঘিরে সবখানেই উত্তেজনা বিরাজ করছে। একটি টিকিটের আশায় ক্রিকেটপ্রেমী দর্শকরা হন্যে হয়ে ঘুরছেন। বৃহস্পতিবার টিকিট নিয়ে লঙ্কাকাণ্ড হয়েছে মিরপুরে। টিকিটপ্রত্যাশীরা পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন।

বিপিএলের এই উন্মাদনা পৌঁছে দিতে দারুণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বের ৬৪টি দেশে সম্প্রচারিত হবে এবারের বিপিএলের ফাইনাল। এর আগে কখনও একসঙ্গে এত জায়গায় বিপিএলের কোনও ম্যাচ দেখানো হয়নি। গত বছর ১৫টি দেশে বিপিএল সম্প্রচারিত হয়েছিল। বাংলাদেশে গাজী টিভি ও টি-স্পোর্টসের টিভি চ্যানেলের পাশাপাশি র‌্যাবিটহোল ও টি-স্পোর্টসের ইউটিউব প্লাটফর্মে দেখা যাবে ম্যাচটি।

ভারতে ম্যাচটি দেখা যাবে ফ্যানকোড নামের একটি প্লাটফর্মে। পাকিস্তানে ফাইনালটি সম্প্রচার করবে টেন স্পোর্টস। সর্বোচ্চ ২৩টি দেশে কুমিল্লা ও বরিশালের এই ম্যাচ সম্প্রচার করবে উইলো ক্রিকেট নামে একটি চ্যানেল। যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর মতো দেশ আছে এই তালিকায়।

এছাড়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ ২৭টি দেশে ফাইনালটি সম্প্রচারিত হবে কয়েকটি চ্যানেলের মাধ্যমে। আরব আমিরাত, সৌদি আরব, তিউনিশিয়া, মিশর, আলজেরিয়া, ওমানসহ ইত্যাদি দেশে খেলাটি সম্প্রচার করবে স্টার্জপ্লে, ওরিডু, মবিলি নামের চ্যানেলগুলো। তবে কেউ চাইলে বিশ্বের যে কোনও প্রান্ত থেকে টি স্পোর্টস ও র‌্যাবিটহোল ইউটিউব চ্যানেলের মাধ্যমে খেলাটি দেখতে পারবে।

/আরআই/এমএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম