রাসেল ঝড়ে বরিশালকে ১৫৫ রানের লক্ষ্য দিলো কুমিল্লা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৪, ২০:২৮আপডেট : ০১ মার্চ ২০২৪, ২১:৫০

বেশ চাপেই ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএল ফাইনালে ১৬তম ওভারে একশ’ ছোঁয়া দলটি শেষ পর্যন্ত ১৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়লো আন্দ্রে রাসেলের ক্যামিও ইনিংসে ভর করে। ৬ উইকেট হারিয়ে তারা ফরচুন বরিশালকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে।

পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একশ’ রানের আগেই পড়ে যায় তাদের পাঁচ উইকেট। ৭৯ রানে মঈন আলী পঞ্চম ব্যাটার হিসেবে ফিরে যাওয়ার পরও রাসেলকে ড্রেসিংরুমে বসে থাকতে দেখা ছিল বিস্ময়কর।

অবশেষে ১৭তম ওভারে ইনিংসের সর্বোচ্চ ৩৬ রানের জুটি ভেঙে গেলো। মাহিদুল ইসলাম অঙ্কন ৩৫ বলে ৩৮ রান করে সাইফউদ্দিনের কাছে বোল্ড হলেন।

২০ বল হাতে রেখে দেখা মিললো রাসেলের। তখন স্কোর ৬ উইকেটে ১১৫ রান। সেই দলটিই দেড়শ’ ছাড়িয়ে গেলো, যাতে অবদান ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের।

প্রথম বলে সিঙ্গেল নিয়েছিলেন রাসেল। পরের ওভারে স্ট্রাইকে গিয়েই হাঁকান ছক্কা। ১৯তম ওভারে জেমস ফুলারের মাথায় হাত। তিনটি বড় বড় ছয় মারেন রাসেল। ২১ রান আসে ওই ওভারে।

শেষ ওভারে রাসেলকে আটকাতে গিয়ে এক্সট্রা রান দেন সাইফউদ্দিন। প্রথম দুটি ওয়াইড ও নো বল, পরে আরও দুটি ওয়াইড দেন বাংলাদেশি বোলার। ওই ওভারে বাউন্ডারি না হলেও দেড়শ’ ছাড়ায় স্কোর। 

রাসেল ১৪ বলে চার ছয়ে ২৭ রানে অপরাজিত ছিলেন। ২০ রানে খেলছিলেন জাকের। দুজনের অবিচ্ছিন্ন জুটি ছিল ৩৯ রানের।

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম