শ্বাসনালীর সংক্রমণে বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ কুশল

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২৪, ২১:১৫আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৩:০৯

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার বাংলাদেশে পা রাখে শ্রীলঙ্কা দল। তাদের সঙ্গে আসতে পারেননি কুশল পেরেরা। শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়ে দিলো, এই সিরিজে খেলা হচ্ছে না কুশলের। শ্বাসনালীর সংক্রমণে ভুগছেন তিনি।

কুশলের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে আরেক উইকেটকিপার ব্যাটার নিরোশান ডিকবেলাকে। শনিবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ২০২৩ সালের মার্চে শ্রীলঙ্কার হয়ে শেষবার খেলেছিলেন ডিকবেলা। আর সাদা বলের ক্রিকেট খেলতে শেষবার জাতীয় দলের জার্সি পরেন ২০২২ সালের জুনে।

২০২১ সালে বায়ো বাবল প্রটোকল লংঘন করে নিষিদ্ধ হওয়া তিন জনের একজন ছিলেন ডিকবেলা। সম্প্রতি জাতীয় সুপার লিগে লিস্ট এ ম্যাচে হাফ সেঞ্চুরি করেন করেন তিনি। শেষ ম্যাচে হন সেরা খেলোয়াড়। কিন্তু জাতীয় দলের হয়ে বিবর্ণ থাকার কারণে নির্বাচকদের কাছে ছিলেন উপেক্ষিত।

কুশলকে হারানো শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা বলা চলে। বাংলাদেশের বিপক্ষে এই ব্যাটার ৮ ম্যাচ খেলে পাঁচটিতেই করেছেন হাফ সেঞ্চুরি। ১৪৫.২৩ স্ট্রাইক রেটে রান ৩৬৬, যা কোনও দেশের বিপক্ষে তার সর্বোচ্চ।

আগামী ৪ মার্চ সিলেটে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ ৬ ও ৯ মার্চ।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড: ওয়ানিন্দু হাসারাঙ্গা (শেষ ম্যাচে অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (প্রথম দুই ম্যাচের অধিনায়ক), কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মাহিশ ঠিকশানা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দিলশান মাদুশাঙ্কা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, আকিলা ধনঞ্জয়া, বিনুরা ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো ও জেফ্রি ভ্যান্ডারসে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম