ইতিবাচক মানসিকতায় ব্যাটারদের অনুশীলন

  রবিউল ইসলাম, সিলেট থেকে
০৩ মার্চ ২০২৪, ১৭:২০আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৭:৫৬

সিলেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগের দিন বাংলাদেশের ক্রিকেটারদের প্রস্তুতি চলেছে প্রায় ঘণ্টা তিনেক। বোলারদের সিরিয়াস অনুশীলন করতে দেখা না গেলেও ব্যাটাররা ছিলেন সিরিয়াস মুডে। লঙ্কানদের বিপক্ষে সিরিজের শুরুটাই হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। যে ফরম্যাটে ক্রিকেটাররা পাক্কা দেড়মাস ধরে খেলে বেড়িয়েছেন। তারপরও নেটে ম্যাচের আগের দিন বাংলাদেশের ব্যাটাররা আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালিয়েছেন। মাহমুদউল্লাহ-নাঈম শেখ-নাজমুল হোসেন শান্ত- তাওহীদ হৃদয়রা সবাই একই মেজাজে খেলেছেন।

সিলেট স্টেডিয়ামের মূল মাঠের তিনটি উইকেটে বাংলাদেশ ব্যাটিং করেছে। কিছুটা অসমান বাউন্সের সামনে ব্যাটারদের পড়তে হয়েছে। তাতে থোরাই কেয়ার! ম্যাচে ইতিবাচক মানসিকতার পরীক্ষাটা তারা নেটেই দেওয়া চেষ্টা করলেন। বড় শট খেলার চেষ্টা করেও তা ঠিকমতো লাগানো যাচ্ছিলো না। তারপরও মাহমুদউল্লাহ-নাঈম শেখরা ব্যাট চালিয়েছেন। কিছু সীমানা ছাড়া হয়েছে, কিছু আবার আকাশে উঠেছে; যেগুলো ছিল নিশ্চিত আউট!

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম একবারের জন্য আজ বল হাতে নেননি। অনুশীলনেও নেমেছেন দেরি করে। তবে স্থানীয় বোলারদের সঙ্গে সর্বশেষ যুব বিশ্বকাপজয়ী দলের পেসার ইকবাল হোসেন ইমন ছিলেন নেটে। তাদের বোলিংয়ের সামনেও ক্রিকেটারদের কঠিন পরীক্ষায় বসতে হয়েছে। তাইজুল ইসলাম, রিশাদ হোসেনও ব্যাটারদের পরীক্ষায় ফেলেছেন। সবমিলিয়ে ব্যাটারদের ব্যাট-বলে সংযোগে খানিকটা ঘাটতিই দেখা গেছে। তবে মিস টাইম হোক আর কঠিন লেন্থের বল হোক- ব্যাটারদের মানসিকতা ছিল ইতিবাচক। 

অনুশীলনে মাহমুদউল্লাহ। শুরুতে নেটে ব্যাটিং করতে আসেন নাঈম শেখ ও লিটন দাস। বাংলাদেশেন নতুন ব্যাটিং কোচ ডেভিড হেম্প ব্যাটারদের সমস্যাগুলো নিয়ে কাজ করেছেন। নিউজিল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের ভূমিকাতে ছিলেন তিনি। এখন অবশ্য পুরোদমে ব্যাটিং কোচের চাকরিটা পেয়ে গেছেন। রবিবার ঘুরে ঘুরে ব্যাটারদের সমস্যাগুলো ধরিয়ে দিয়েছেন।

বিপিএলে নাঈমের দল দুরন্ত ঢাকা ব্যর্থ হলেও টুর্নামেন্টে দারুণ ব্যাটিং করেছেন। ১২ ম্যাচে ৩১০ রান করে সর্বোচ্চ দশ রান সংগ্রাহকের তালিকাতে আছেন তিনি। শুধু নাঈমকে নিয়েই হেম্প সময় কাটাননি। একে একে নেটে আসতে থাকা লিটন দাস, শান্ত, তাওহীদ হৃদয়কে নিয়েও কাজ করেছেন তিনি। শান্ত-লিটনের সঙ্গেও আলাদা করে কথা বলেছেন।

পাশাপাশি নেটে ব্যাটিং করছিলেন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ। বিপিএলের একে অন্যের ‘শত্রু’ জাতীয় দলে ঢুকেই আবার সতীর্থে পরিণত হয়েছেন। কুমিল্লার তাওহীদ বিপিএলে দারুণ ক্রিকেট খেলেছেন। যদিও ফাইনালে অবদান রাখতে পারেননি। মাহমুদউল্লাহ সেখানে উল্টো। বরিশালের হয়ে দারুণ পারফরম্যান্স করে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন তিনি। অনুশীলনের দিন বেশ খানিকক্ষণ খুনসুটি চললো তাদের। দূর থেকে মনে হচ্ছিলো জুনিয়র সতীর্থকে হয়তো পরামর্শই দিচ্ছেন তিনি। 

অন্য সবার মতো নেটে ব্যাটিং অনুশীলনেও মাহমুদউল্লাহ-তাওহীদ লম্বা শটের জন্য ব্যাট চালিয়েছেন। মাহমুদউল্লাহ-হৃদয়ের নেট শেষ করার পর ব্যাটিংয়ে আসেন সৌম্য সরকার। নেট বোলারদের পাশাপাশি, নাসুম আহমেদ ও রিশাদের বলে বেশ খানিকক্ষণ ব্যাটিং করেন তিনি। অন্যপাশ থেকে তাওহীদ শেষ করতেই নেটে আসেন অধিনায়ক শান্ত। মনোযোগী ছাত্র হয়ে তিনি লম্বা সময় ব্যাটিং করেছেন। বিপিএলের ব্যর্থতা মুছে লঙ্কানদের বিপক্ষে রানে ফিরতে মরিয়া বাংলাদেশের নতুন এই অধিনায়ক। শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল কেমন করে; এখন সেটি দেখার অপেক্ষায় পুরো দেশ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম