পেরির ছক্কায় ভাঙলো স্পন্সর প্রতিষ্ঠানের গাড়ির কাচ

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৪, ১৫:১০আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৬:১৬

নারীদের আইপিএলে গতকাল বিধ্বংসী ব্যাটিং করেছেন এলিস পেরি। বিধ্বংসী ইনিংসে আবার অপ্রত্যাশিত ঘটনারও জন্ম দিয়েছেন। বিশাল ছক্কায় স্পন্সর প্রতিষ্ঠানের গাড়ির জানালার কাচ ভেঙেছেন তিনি।  

ইউপি ওয়ারিয়র্সের বিপক্ষে পেরি খেলছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ৩৭ বলে তার খেলা ৫৮ রানের বিস্ফোরক ইনিংসে পরে ২৩ রানে ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। ৩৩ বছর বয়সী অজি তারকা চারটি ছক্কা মেরেছেন। যার সর্বশেষটি গিয়ে আঘাত করে বাউন্ডারি লাইনের বাইরে থাকা স্পন্সর প্রতিষ্ঠানের প্রদর্শিত গাড়ির জানালায়। কাচ ভাঙতে দেখে নিজেই অবাক হন পেরি। বিশ্বাস হচ্ছিল না দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাত দেন মাথায়। ম্যাচের পর মজার ছলে বলেছেন, এই ছক্কায় বুঝি তার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, ‘কিছুটা উদ্বিগ্ন ছিলাম। তখনও ভাবছিলাম এটা কভার করার জন্য আমার বীমা করা আছে কিনা।’ 

শুরুতে টস জিতে ফিল্ডিং নেয় ইউপি। ৩ উইকেটে বেঙ্গালুরু ১৯৮ রানের সংগ্রহ পায় অধিনায়ক স্মৃতি মন্ধানা ও পেরির বিধ্বংসী ব্যাটিংয়ে। মন্ধানা ১০টি চার ও ৩ ছক্কায় ৫০ বলে ৮০ রানে আউট হয়েছেন। পেরি-মন্ধানা জুটি যোগ করে ৯৫ রান। জবাবে ৮ উইকেটে ১৭৫ রানে থামে ইউপি।  

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী