তাসকিনের হাতে ধোনির মুণ্ডু প্রসঙ্গে কিছুই জানেন না শাস্ত্রী!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৬, ১৯:৩৪আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৯:৩৬

কৃত্রিম উপায়ে জুড়ে দেওয়া ছবিতে ধোনির কাটা মুণ্ডু নিয়ে দাঁড়িয়ে আছেন পেসার তাসকিন। এশিয়া কাপের ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচের আগেই বিতর্ক ছড়িয়েছে তাসকিনের একটি ছবি। যেই ছবিতে দেখা গেছে কৃত্রিম উপায়ে জুড়ে দেওয়া ছবিতে মহেন্দ্র সিং ধোনির কাটা মুণ্ডু নিয়ে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ পেসার তাসকিন।
যেই ছবিটি ভাইরাল হয়ে ঘুরে ফিরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন ছবিকে ঘিরে রিপোর্ট করা থেকে বিরত থাকেনি ভারতীয় সংবাদ মাধ্যমও। আনন্দবাজার ও জি নিউজেও প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন।
এ প্রসঙ্গে শনিবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় টিম ম্যানেজার রবি শাস্ত্রীকে। এমন ছবি তিনি দেখেননি দাবি করে বলেছেন, ‘পত্রিকার কাজ পত্রিকা করেছে। আমি সাধারণত খেলার সময় পত্রিকা দেখি না। আপনারা যারা পড়েন তারা এই বিষয়টি যাচাই বাছাই করবেন। আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস