সিরিজ ছাপিয়ে হাথুরুসিংহের চোখ বিশ্বকাপে

রবিউল ইসলাম, সিলেট থেকে
০৮ মার্চ ২০২৪, ২০:২৩আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২০:৫২

আগামী জুন-জুলাইতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময়ের হিসেবে ৩ মাস বাকি থাকলেও বাংলাদেশের সামনে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ নেই। বিশ্বকাপের আগে আরও ৯-১০টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কা সিরিজ থেকেই বিশ্বকাপ মাথায় রেখে পরিবল্পনা করতে হচ্ছে বাংলাদেশ দলকে। এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তেমনই জানিয়েছেন। আজ শুক্রবার প্রধান কোচ হাথুরুসিংহেও জানালেন একই কথা।

এই বছরটা টি-টোয়েন্টি বিশ্বকাপের হওয়াতেই হাথুরুসিংহেকে কেবল শ্রীলঙ্কাকে নিয়ে ভাবলেই হচ্ছে না, ভাবতে হচ্ছে আগামী জুন-জুলাইতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়েও। হাথুরুসিংহে জানালেন শ্রীলঙ্কা সিরিজ থেকেই বিশ্বকাপের সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। বিশ্বকাপের প্রস্তুতি নিতেই সিলেটে এবার ভালো উইকেটে খেলতে চেয়েছেন হাথুরুসিংহে, ‘বিশ্বকাপে আমেরিকায় আমরা কেমন উইকেট পাবো জানি না। তাই আমি ভালো উইকেটে খেলে প্রস্তুতি নিতে চাই। আমাদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আমেরিকায়। কেউ জানে না কেমন হবে, কারণ সেখানে তেমন খেলা হয়নি। আমি যতটা জানি অন্য জায়গা থেকে পিচ বানিয়ে নিয়ে ওখানে বসাবে। আশা করছি অস্ট্রেলিয়ার পিচের মতো হবে। নিউ সাউথ ওয়েলসে দেখেছি ব্যাটাররা স্বাধীনতা নিয়ে খেলেছে। সেখান থেকে কিছুটা ইনফরমেশন পেয়েছি। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিবো।’

শ্রীলঙ্কা সিরিজের আগে শান্ত-হৃদয়-লিটনদের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। ব্যাটিং কোচ হিসেবে যুক্ত করা হয়েছে ডেভিড হেম্পকে। অন্যদিকে বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন আন্দ্রে অ্যাডামস। নতুন দুই কোচের দায়িত্ব নিয়ে হাথুসিংহে বলেছেন, ‘তাদের ভূমিকা খুবই স্পষ্ট। একজন ব্যাটিং, একজন বোলিংয়ের দেখভাল করবে। সাক্ষাৎকার প্রক্রিয়ায় তারা কী জানে, এর বাইরেও অনেক কিছু আমরা যাচাই করেছি। যারা আবেদন করে, সবাই জানে কী করতে হবে। তারা ব্যাটিং বা বোলিংয়ে এক্সপার্ট বলেই আসে। আমরা দেখি তারা আমাদের পরিবেশে কীভাবে খাপ খাচ্ছে। দুই কোচের নিয়োগের ক্ষেত্রেই আমরা এটা গুরুত্ব দিয়েছি। আমাদের সিস্টেমে দুজনই দারুণভাবে খাপ খাইয়েছে। ’

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ