ওপেনিংয়ে লিটন-সৌম্যতেই আস্থা রাখছেন হাথুরুসিংহে!

রবিউল ইসলাম, সিলেট থেকে
০৯ মার্চ ২০২৪, ০১:০০আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০১:০৩

লম্বা সময় ধরেই ওপেনিং জুটি নিয়ে অস্বস্তি বাংলাদেশ দলে। বিশেষ করে টি-টোয়েন্টিতে গত দুই বছর ধরে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। মেহেদী হাসান মিরাজকে পর্যন্ত ‘মেইক শিফট’ ওপেনার বানিয়ে ‘ফিট’ করার চেষ্টা করা হয়েছিলো। তবে কেউই থিতু হতে পারেননি। তবে হাথুরুসিংহে দীর্ঘমেয়াদের জন্য খুঁজে পেয়েছেন দুই ওপেনারকে! এর আগে মাত্র দুইবার ওপেনিং জুটি গড়া লিটন দাস ও সৌম্য সরকারে ভরসা খুঁজে পাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ।  তিন বছর পর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ওপেনিংয়ে এই জুটির প্রত্যাবর্তন হয়েছে। এই জুটিকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

২০২১ সাল থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯টি ভিন্ন ভিন্ন ওপেনিং জুটিতে খেলেছে বাংলাদেশ। ওপেনারদের অস্বস্তিকর শুরুর কারণে বেশিরভাগ সময়ই ভুগতে হয় দলকে। আগের ম্যাচে সৌম্য-লিটনের ৬৩ রানের ওপেনিং জুটির পর বাংলাদেশের জন্য ম্যাচটা সহজ হয়ে যায়। কিন্তু প্রথম ম্যাচে এই দুইজন দ্রুত ফিরে যাওয়াতে মাহমুদউল্লাহ-জাকেরের ওমন ঝড়ের পরও ম্যাচ জেতা সম্ভব হয়নি বাংলাদেশের। শুধু লঙ্কানদের বিপক্ষে ওই ম্যাচটিই নয়, বাংলাদেশের হারের কারণ হিসেবে ওপেনিংয়ে ব্যর্থতার সংখ্যা অহরহই আছে। স্বাভাবিক ভাবেই দলের সেরা স্ট্রোক খেলা ব্যাটারকে ওপেনিংয়ে খেলাতে চাইবে টিম ম্যানেজমেন্ট। লিটন-শান্ত দুইজনই এই ধাঁচের খেলোয়াড়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা দুইজনের ব্যাটেই ধারাবাহিকতার ভীষণরকম অভাব।

লম্বা সময় ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও দুইজন মাত্র ওপেন করেছেন দুইবার। ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই জুটি করেছিলেন ২৬ রান। দ্বিতীয় দফায় তারা ওপেন করেন ২০২১ সালের অক্টোবরে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুইজন গড়তে পারেন ৮ রানের জুটি। এরপর কেটে গেছে লম্বা সময়। অবশেষে লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তৃতীয় বারের মতো ওপেনিংয়ে জুটি বাঁধার সুযোগ পান সৌম্য-লিটন। প্রথম ম্যাচে ১ রানের জুটির পর দ্বিতীয় ম্যাচে গড়েন ৬৮ রানের জুটি। এই জুটির উপর দাঁড়িয়ে বাংলাদেশ ১১ বল আগেই ৮ উইকেটের দারুণ জয় নিশ্চিত করে। 

অনেক পরীক্ষা-নিরিক্ষার পরও কুড়ি ওভারের ফরম্যাটে ওপেনিং জুটিতে সাফল্য না আশায় হাথুরুসিংহে সৌম্য-লিটনের ওপরই ভরসা রাখছেন। শুধু তাই নয়, আসন্ন  টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং জুটিতে তাদের ঘিরেই পরিকল্পনা হাথুরুসিংহের। সরাসরি কিছু না বললেও শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রধান কোচ হাথুরুসিংহে বলেছেন, ‘ওপেনিং জুটি অতীতে ভালো করতে পারেনি। কাজ করলে এতবার পরিবর্তন করার প্রয়োজন হতো না। আগে যে ভুল করেছি, আমরা সেই ভুলগুলো শুধরাতে চাইছি। যদি তারা ভালো করে, আমরা খুব বেশি পরিবর্তন করতে চাই না। যদি এটা কাজ করে, অবশ্যই অব্যাহত রাখতে চাই। এটা শুধু ওপেনিং জুটির ক্ষেত্রেই নয়, সবখানেই আমরা খুব বেশি পরিবর্তন আনতে চাই না।’

লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লিটন-সৌম্য মিলে পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করেছেন। কোন উইকেট না হারিয়ে তারা তোলেন ৬৩ রান। দুইজনের ব্যাটিং অপ্রোচে খুশি হাথুরুসিংহে, ‘হ্যাঁ পাওয়ার প্লেতে ওদের এপ্রোচ ভালো ছিল। আশা করি সামনেও এই ধারা অব্যাহত রাখবে।’

প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পরও একই একাদশ রাখার পাশাপাশি, টিম ম্যানেজমেন্ট ওপেনিং জুটিতেও পরিবর্তন আনেনি। এই কারণে টিম ম্যানেজমেন্ট ধন্যবাদ পেতেই পারে। পাওয়ার প্লেতে সৌম্য ২২ বলে ২৬ এবং লিটন ২৪ বলে ৩৬ রানের ইনিংস খেলেছেন। সবমিলিয়ে পাওয়ার প্লেতে আসে ৬৩ রান। লিটনের ব্যাটিং নিয়ে বিকেএসপির উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘লিটনকে ধন্যবাদ, নিজের সহজাত ব্যাটিংয়ের ওপর আস্থা রাখার জন্য। কোনও ইমপ্রোভাইজেশন ছাড়াই ৩৬ রান ১৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং, সত্যিই অসাধারণ।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান