হেনরির বোলিং আর ল্যাথাম-উইলিয়ামসনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড 

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ১২:২২আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১২:৩৩

গতকাল ৩ উইকেট নিয়েছিলেন ম্যাট হেনরি। আজ আরও ৪ উইকেট তুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্রুতচলনশীল দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফিরিয়েছেন কিউই পেসার। তার পর ওপেনার উইল ইয়াংকে দ্রুত হারালে কিউইদের লড়াই অব্যাহত থেকেছে কেন উইলিয়ামসন ও টম ল্যাথামের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে। ২ উইকেটে ১৩৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিক দল। কিউইরা এখনও ৪০ রানে পিছিয়ে। কেন ৫১ রানে আউট হলেও ক্রিজে আছেন ল্যাথাম (৬৫*) ও রাচিন রবীন্দ্র (১১*)।

দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শুরুতেই ধাক্কা খায় ওপেনার উইল ইয়াংয়ের বিদায়ে। তৃতীয় ওভারে তাকে গ্লাভসবন্দি করান মিচেল স্টার্ক। তার পর চা বিরতি পর্যন্ত লড়াই করে দলকে এগিয়ে নিতে থাকেন উইলিয়ামসন ও টম ল্যাথাম। তাদের জুটি ১০৫ রান যোগ করেছে।

সিরিজে শুরু থেকেই আলোচনায় ছিল কিউই ব্যাটিং। আগের তিন ইনিংসে দুইশ পার করতে পারেনি। উইলিয়মাসনও করতে পেরেছেন ২৬ রান! কিন্তু শততম টেস্ট বলেই দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ান তিনি। উপহার দেন ট্রেডমার্ক কিছু শট। এই সময়ে লেগ বিফোর হওয়া থেকেও বেঁচেছেন যদিও।

অস্ট্রেলিয়া লাঞ্চের পর পরই ২৫৬ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে। ২৩ ওভারে ৬৭ রানে ৭ উইকেট নিয়ে তাদের তিনশর আগে বেঁধে ফেলতে বড় অবদান রাখেন হেনরি। অজিদের বিপক্ষে যা নিউজিল্যান্ড কোনও বোলারের দ্বিতীয় সেরা বোলিং! তার আগে রয়েছেন স্যার রিচার্ড হ্যাডলি। ১৯৮৫ সালে গ্যাবায় ৫২ রানে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।    

অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১২৪ রান দিয়ে দিন শুরু করেছিল। লাবুশেন অপরাজিত ছিলেন ৪৫ রানে। অজিদের হয়ে এদিন একাই লড়াই করেন তিনি। দুর্ভাগ্য সেঞ্চুরি বঞ্চিত হয়ে সাউদির বলে ৯০ রানে আউট হয়েছেন। এছাড়া উল্লেখযোগ্য ইনিংস বলতে মিচেল স্টার্কের ২৮ ও অধিনায়ক প্যাট কামিন্সের ২৩ রান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক