বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

ওয়ানডেতেও সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৪, ১৯:২০আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৯:২০

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি শেষে শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচেরই ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ওয়ানডে সিরিজ সামনে রেখে টিকিটের মূল্যও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় চট্টগ্রামের দর্শকরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।

আগামী বুধবার প্রথম ওয়ানডে। অনলাইনে কাল সোমবার থেকে টিকিট বিক্রি শুরু হলেও সরাসরি টিকিট কেনা যাবে মঙ্গলবার থেকে। ম্যাচডেতেও কেনা যাবে টিকিট। চট্টগ্রামের সাগরিকা টিকেট কাউন্টার ও এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনলাইনের টিকিট সংগ্রহ করা যাবে এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। এই টাকায় ওয়েস্টার্ন স্ট্যান্ড থেকে ম্যাচ দেখা যাবে। ইস্টার্ন স্ট্যান্ড থেকে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। ক্লাব হাউজ থেকে খেলা দেখতে খরচ করতে হবে ৫০০ টাকা। সর্বোচ্চ দেড় হাজার টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটির টিকিট। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে এক হাজার টাকা।

১৩, ১৫ ও ১৮ মার্চ চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুপুর আড়াইটায়। একই ভেন্যুতে তৃতীয় ম্যাচটি শুরু হবে সকাল দশটায়।

সীমিত ওভারের সিরিজ শেষে দুই দল খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২২ মার্চ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ মার্চ। ভেন্যু চট্টগ্রাম।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম