ফেব্রুয়ারি মাসের সেরা জয়সওয়াল

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৪, ১৪:৪৮আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৪:৪৮

ফেব্রুয়ারি মাসটা স্বপ্নের মতো কাটিয়েছেন ভারতের ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়াল। ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে নাম তুলেছেন। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হারের পর ভারত সিরিজ নিশ্চিত করেছে তার নির্ভরযোগ্য ব্যাটিংয়ে। যার পুরস্কারও পেলেন আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় হয়ে।

মাসের সেরা খেলোয়াড় হতে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কাকে।

জয়সওয়াল দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২১৯ রান করার পর রাজকোটে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও হাঁকান আরেকটি ডাবল সেঞ্চুরি। তার অসাধারণ ব্যাটিংয়েই সিরিজে লিড নিতে পারে স্বাগতিক দল। এরই মধ্যে ২০২৩-২৫ চক্রে আইসিসির লিডিং রান স্কোরারও হয়ে গেছেন তিনি।

ফেব্রুয়ারিতে জয়সওয়াল বেশ কিছু রেকর্ড গড়েছেন। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ও বিনোদ কাম্বলির পর তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন। গতমাসে তিনি ১১২ গড়ে রান করেছেন ৫৬০। তাতে ছিল ২০টি ছক্কা। 

মাসসেরা হয়ে নিজের প্রতিক্রিয়ায় ভারতের এই তরুণ ব্যাটার বলেছেন, ‘আইসিসি অ্যাওয়ার্ড পেয়ে ভীষণ আনন্দিত আমি। আশা করছি, ভবিষ্যতেও এমনটা অব্যাহত থাকবে।’

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজকে অন্যতম সেরা উল্লেখ করে তিনি বলেছেন, ‘সিরিজটা ছিল আমার কাছে অন্যতম সেরা। ক্যারিয়ারে এটা আমার প্রথম পাঁচ ম্যাচের সিরিজও।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম