কাল ম্যাচ, এখনও ওয়ানডে স্কোয়াডই ঘোষণা করেনি শ্রীলঙ্কা!

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১২ মার্চ ২০২৪, ১৫:১৭আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৫:২৯

শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার শুরু ওয়ানডে সিরিজ। অথচ এখনও ওয়ানডে স্কোয়াডই ঘোষণা করেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। দলটির কোচ সিলভারউড বলেছেন, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যে এখনও দল ঘোষণা করা হয়নি, তা তিনি জানতেনই না!

শ্রীলঙ্কা বাংলাদেশ সফরে কেবল টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছিল। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর কেটে গেছে তিনদিন। এখন পর্যন্ত ওয়ানডে দল নিয়ে সফরকারীরা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে চট্টগ্রামে ব্যাটার পাথুম নিসাঙ্কা, অলরাউন্ডার চামিকা করুনারত্নদের দেখা গেছে অনুশীলনে। জানা গেছে, কুড়ি ওভারের সিরিজ শেষে দেশে ফিরে গেছেন নুয়ান থুসারা ও মাথিশা পাথিরানারা।

মঙ্গলবার সকালে বাংলাদেশ অনুশীলন করেছে। দুপুরে অনুশীলনে আসে শ্রীলঙ্কা। ড্রেসিংরুম প্রান্তের নেটে দলটির ব্যাটারদের নিয়ে অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে যোগ দেন লঙ্কান কোচ ক্রিস সিলভারউড।  শুরুতেই তার কাছে জানতে চাওয়া হয়-  আপনাদের স্কোয়াড এখনও ঘোষণা না হওয়ার কারণ কী? উত্তরে হেসে তিনি জানান, ‘সত্যি বলতে আমার কোনও ধারণা নেই। আমি প্রেস রিলিজ সামলাই না। আমি দুর্ভাগ্যজনকভাবে উত্তর দিতে পারছি না।'

পুরো স্কোয়াডে সবার নাম না বললেও পরে জানালেন, চোট কাটিয়ে ফিরেছেন নিসাঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। এছাড়া আফগানদের বিপক্ষে বোলিং আক্রমণে থাকা দিলশান মাধুশঙ্কা, প্রমোদ মাধুশান, আসিথা ফার্নান্ডোদের এই সিরিজে রাখা হয়েছে।

বুধবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ ১৫ ও ১৮ মার্চ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে বেলা দুইটায়। অন্যদিকে শেষ ম্যাচটি মাঠে গড়াবে সকাল দশটায়।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম